Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ৪ জুলাই ২০২৫

সালথায় পানির তীব্র সংকটে পাট চাষে ধস, চাষিদের আহাজারি

সালথায় পানির তীব্র সংকটে পাট চাষে ধস, চাষিদের আহাজারি
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় পানির তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছেন পাটচাষিরা। খাল-বিল, পুকুর বা মাঠে কোথাও জাগ দেয়ার মতো পর্যাপ্ত পানি না থাকায় দেশের অন্যতম পাট উৎপাদনকারী এ অঞ্চলে বড় ধরনের কৃষি সংকট দেখা দিয়েছে।

স্থানীয় চাষিরা জানান, বাধ্য হয়ে অনেকেই নছিমন, ভ্যান বা মাথায় করে পাট বহন করে দূরবর্তী কুমার নদে নিয়ে গিয়ে জাগ দিচ্ছেন। এতে সময়, শ্রম ও খরচ বেড়ে যাচ্ছে কয়েকগুণ। পাশাপাশি সঠিক পানির অভাবে পাটের আঁশের রং ও মান নষ্ট হচ্ছে, যার ফলে বাজারদরেও মার খেতে হচ্ছে।

চাষি উজ্জ্বল মোল্যা বলেন, খাল-বিল শুকিয়ে গেছে, পুকুরেও পানি নেই। ভালো পানি ছাড়া পাটের রং ও মান হয় না। পাশের গ্রামের গাঙ্গে নিয়ে গিয়ে জাগ দিতে হচ্ছে। স্লুইচগেট খুলে দিলে অনেকটা উপকার হতো।

আরেক চাষি হাসান জানান, বৃষ্টির পানি শুকিয়ে গেছে। বাধ্য হয়ে ভ্যানে করে পাট নিয়ে যেতে হচ্ছে। এতে খরচ বাড়ছে, আবার আঁশের মানও কমছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন সিকদার জানান, চলতি মৌসুমে সালথায় ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। অতিবৃষ্টি ও পানির অভাবে চাষিরা সমস্যায় পড়েছেন। শহর রক্ষা বাঁধের স্লুইচগেট খুলে দিলে পরিস্থিতির উন্নতি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা চলছে।

চাষিরা বলছেন, বীজ, সার, শ্রমিক—সবকিছুর দাম বাড়ার পর যদি সঠিক দাম না মেলে, তবে লোকসানের মুখে পড়বেন তারা। দ্রুত স্লুইচগেট খুলে দেয়া এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাগাতিপাড়ায় সার সংকটে বিপাকে কৃষক
ঢাকাসহ যেসব রুটে ফ্লাইট বন্ধ করলো এয়ার ইন্ডিয়া
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গে পশু কোরবানি কার্যত নিষিদ্ধ করলো বিজেপি
‘জয় বাংলা’ স্লোগানে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা
এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন
গ্ল্যামারাস লুকে মুগ্ধতা ছড়ালেন দীঘি
শপথে বাধা আসলাম চৌধুরী ও সারোয়ারের
চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু রেশমির মৃত্যু
পটুয়াখালিতে ‘হানি ট্র্যাপ’ চক্রের বিএনপি ও যুবলীগ নেতা গ্রেফতার ৩
হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
আপনার বন্ধু হতে পারাটা সম্মানের—শি জিনপিংকে ট্রাম্প
ভারতে ঝড়-বৃষ্টির তাণ্ডবে নিহত ৫৬, ব্যাপক ক্ষয়ক্ষতি
ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ৪ সহোদর ভাই নিহত
সমকামিতার দায়ে ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল
পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!
বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর উদ্ধার