ধামইরহাটে ইউপি সদস্যসহ দুই দালাল আটক
নওগাঁর ধামইরহাটে ইউপি সদস্যসহ দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধামইরহাট থানার সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আড়ানগর ইউনিয়ন এলাকায় দায়ের হওয়া একটি জুয়ার মামলার চার আসামিকে থানা থেকে ছাড়িয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে আসামিদের পরিবারের কাছ থেকে ১৬ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়।
বিষয়টি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালায় থানা পুলিশ। পরে থানার সামনে একটি চায়ের দোকান থেকে দুইজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন (৪৫) এবং আব্দুস সামা (৩৫)। তারা দুজনই আড়ানগর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সবার দেশ/কেএম




























