খামেনি নেই ইঙ্গিত দিয়ে ইরানিদের বিক্ষোভের ডাক নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভবত আর জীবিত নেই। তবে তিনি সরাসরি খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেননি। তার ভাষ্য, প্রাপ্ত তথ্য-উপাত্তে ইঙ্গিত মিলছে যে ইরানের ‘স্বৈরশাসক’ আর নেই। এ যুদ্ধ পরিস্থিতির জন্য খামেনিকে দায়ী করে তার বিরুদ্ধে ইরানের সাধারণ জনগণকে বিক্ষোভ করার আহ্বান করেন।
বার্তা সংস্থা Reuters ও Agence France-Presse (এএফপি)-এর খবরে বলা হয়েছে, সংক্ষিপ্ত এক বার্তায় নেতানিয়াহু এ মন্তব্য করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তার জানা মতে খামেনি জীবিত আছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর NBC News-এর লাইভ সম্প্রচারে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
খামেনির বর্তমান অবস্থা নিয়ে পরস্পরবিরোধী এ বক্তব্যে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল এখন এ বিষয়ে নির্ভরযোগ্য নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছে।
সবার দেশ/কেএম




























