Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৯, ৮ ডিসেম্বর ২০২৫

প্রবাসীদের ডাক ভোটে বিপুল সাড়া

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন প্রায় আড়াই লাখ

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন প্রায় আড়াই লাখ
প্রতীকি ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নতুন ব্যবস্থায় ভোট দিতে ইতোমধ্যে ২ লাখ ৪৯ হাজার ৩৩৮ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে ২ লাখ ২৮ হাজার ১৪৭ জন পুরুষ এবং ২১ হাজার ১৯১ জন নারী।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল  পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী এ তথ্য জানা গেছে।

গত ১৯ নভেম্বর শুরু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ ব্যবস্থা প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ডাক যোগে ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। ভোট দিয়ে তা আবার ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

প্রবাসীরা বিশ্বের যেসব দেশ থেকে নিবন্ধন করছেন, তার তালিকায় রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, মোজাম্বিক, লিবিয়া, হংকং, মরিশাস, ব্রাজিল, নাইজেরিয়া, ইথিওপিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, রুয়ান্ডা, কেনিয়া, মরক্কো, সোমালিয়া, ঘানা, দক্ষিণ সুদান, গিনি, সিয়েরা লিওন, চিলি, তাইওয়ান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, গাম্বিয়া, জিম্বাবুয়ে, পেরু, ডিআর কঙ্গো, লাইবেরিয়া, উগান্ডা, বতসোয়ানা, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রসহ আরও বহু দেশ।

ইসি জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে ৫০ লাখ প্রবাসী ভোটার টার্গেট করে বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। নতুন এ পোস্টাল ভোটিং ব্যবস্থা সে লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে বলেই আশা সংস্থাটির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮