Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১২:৫৯, ২২ মার্চ ২০২৬

নিশ্চিত করেনি তেলআবিব

ইসরায়েলে বড় হামলা ইরানের, নিহত ২০০’র বেশি

ইসরায়েলে বড় হামলা ইরানের, নিহত ২০০’র বেশি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ শহরে সমন্বিত হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, এ হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে কোনও প্রাণহানির তথ্য নিশ্চিত করেনি।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের জরুরি অ্যাম্বুল্যান্স পরিষেবার বরাতে আরাদ শহরে অন্তত ৮৮ জন আহত হয়েছেন। এছাড়া ডিমোনা এলাকা থেকে আহত ৩৯ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও পরিসংখ্যান প্রকাশ না করায় আইআরজিসির দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে একই দিনে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে রয়েছে আলী আল-সালেম ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটি।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বিভিন্ন শহর ও আঞ্চলিক সামরিক স্থাপনায় একযোগে হামলার এ দাবি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে। তবে বাস্তব ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং যেকোনও সময় বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের