Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৪, ২২ মার্চ ২০২৬

আরাদে ধ্বংসস্তূপ, সারা দেশে সরাসরি ক্লাস বন্ধ ঘোষণা 

প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০

প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
ছবি: সংগৃহীত

ইসরাইলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণাঞ্চলীয় শহর আরাদে সরাসরি আঘাত হেনেছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। এতে আবাসিক ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ৮০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার সময় ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে অন্তত দুইবার চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইসরাইলের বিমান বাহিনী।

স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, শহরের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনের মাঝখানে সরাসরি আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এতে ভবনের বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং আশপাশের এলাকাতেও ক্ষয়ক্ষতি ছড়িয়ে পড়ে।

দ্য জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা গুরুতর। এছাড়া একটি ৫ বছর বয়সী শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থাগুলো। আরও অন্তত ১১ জন মাঝারি ধরনের আঘাত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার পর আরাদের একটি হাসপাতাল জরুরি অবস্থা ঘোষণা করেছে। ঘটনাস্থলেই অনেককে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে, আর গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয় রোববার ও সোমবার সারা দেশে সব ধরনের সরাসরি ক্লাস বন্ধ ঘোষণা করেছে। আরাদ ও ডিমোনায় সাম্প্রতিক দুটি হামলায় মিলিয়ে প্রায় ১০০ জন আহত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, জরুরি ও উদ্ধারকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে তাৎক্ষণিক নির্দেশ দেয়া হয়েছে। তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরানের এ সরাসরি আঘাত ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: আলজাজিরা, দ্য জেরুজালেম পোস্ট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের