Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৪, ৩ এপ্রিল ২০২৬

কৌশলগত লড়াইয়ে শক্তিশালী তেহরান 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত—গবেষণা বিশ্লেষণ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরাজয় নিশ্চিত—গবেষণা বিশ্লেষণ
ছবি: সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে একাধিক আন্তর্জাতিক গবেষণা বিশ্লেষণ। বিভিন্ন দেশের প্রায় ৮০টি শীর্ষ থিংকট্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করে এমন মূল্যায়ন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসিনিম নিউজ এজেন্সি।

সংস্থাটির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’-এর বিশ্লেষণে বলা হয়েছে, সামরিক সক্ষমতায় এগিয়ে থাকলেও দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থানে বর্তমানে সুবিধাজনক জায়গায় রয়েছে ইরান। পশ্চিমা শক্তিগুলোর লক্ষ্য ছিলো ইরানের রাজনৈতিক কাঠামো দুর্বল করা, প্রতিরক্ষা সক্ষমতা ভেঙে দেয়া এবং দেশটিকে চাপে ফেলে সমঝোতায় বাধ্য করা—তবে এসব প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল উন্নত সামরিক প্রযুক্তির মাধ্যমে কিছু তাৎক্ষণিক বা ‘ট্যাকটিক্যাল’ আঘাত হানতে সক্ষম হলেও কৌশলগত বা ‘স্ট্র্যাটেজিক’ লড়াইয়ে পিছিয়ে পড়েছে। ইরান অপ্রতিসম যুদ্ধকৌশল প্রয়োগ করে সংঘাতের নিয়ন্ত্রণ অনেকাংশে নিজেদের হাতে রাখতে পেরেছে।

এ সংঘাতের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে ইরানের প্রভাব বজায় থাকা ভূরাজনৈতিক ভারসাম্যে বড় প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এ অঞ্চলে প্রত্যাশিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গবেষণায় অন্তর্ভুক্ত সংস্থাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এন্ডোমেন্ট, সিএফআর, র‌্যান্ড করপোরেশন এবং হেরিটেজ ফাউন্ডেশন উল্লেখযোগ্য। এছাড়া যুক্তরাজ্যের চ্যাথাম হাউজ ও রুসি, ইউরোপীয় ইউনিয়নের এসআইপিআরআই, ব্রুগেলসহ এশিয়ার চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ ৯টি গবেষণা প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ ১৪টি আন্তর্জাতিক সংস্থার মতো আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সময় যত গড়াচ্ছে, পরিস্থিতি ততই ইরানের অনুকূলে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এমন এক অবস্থানে পড়েছে, যেখানে তাদের সামনে দুটি পথ—একটি কৃত্রিম বিজয়ের প্রচারণা তৈরি করা, অথবা উল্লেখযোগ্য অর্জন ছাড়াই সংঘাতের সমাপ্তি টানা।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক যুদ্ধ শুধু সামরিক শক্তির লড়াই নয়; বরং কৌশলগত লক্ষ্য অর্জনই মূল বিষয়। সে জায়গায় ইরান কার্যকর প্রতিরোধ গড়ে তুলে সংঘাতের গতিপথ নিজেদের অনুকূলে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তারা মনে করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘ককরোচ আওয়ামী লীগ’র ঠাঁই হলো পাকিস্তানে!
‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
এনসিপিতে যোগ দিলেন মহিবুল্লাহ খোকন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন
৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মাউশি
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
বিনা ভোটের নির্বাচন বিসিবি দিয়েই শুরু!
ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
শার্শায় শিশু ধর্ষণের চেষ্টায় একজন গ্রেফতার
ফ্রান্সে বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি বৃদ্ধির ডিক্রি জারি
রামিসা হত্যা মামলায় ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার হাতে
প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের
৪৭ বছর পর ধরার খাল পুনঃখনন, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে নিহত ৪
হাম মোকাবিলাই এখন অগ্রাধিকার, দোষীদের বিচার পরে: স্বাস্থ্যমন্ত্রী