Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪১, ১৭ জুন ২০২৫

আপডেট: ০১:৪১, ১৭ জুন ২০২৫

ইরান-ইসরায়েল উত্তেজনা

দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী

দক্ষিণ চীন সাগর ছেড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তেজনা বাড়তে থাকায় দক্ষিণ চীন সাগর ত্যাগ করে ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিটজ’। 

সোমবার (১৬ জুন) সকালে মেরিন ট্রাফিক ওয়েবসাইটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রথমে পরিকল্পনা ছিল, ইউএসএস নিমিটজ চলতি সপ্তাহেই ভিয়েতনামের দানাং শহরে নোঙর করবে এবং ২০ জুন একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবে। কিন্তু সে কর্মসূচি হঠাৎ বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের হ্যানয় দূতাবাসও বিষয়টি নিশ্চিত করেছে, যদিও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

একটি সূত্র জানিয়েছে, `জরুরি সামরিক কার্যক্রম' শুরু হওয়ায় রণতরীর পূর্বনির্ধারিত দানাং সফর বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের ওয়েবসাইট অনুসারে, গত সপ্তাহেই ইউএসএস নিমিটজ স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে সামুদ্রিক নিরাপত্তা মিশনে অংশ নেয়, যেটিকে `রুটিন কার্যক্রম' হিসেবে বিবেচনা করা হয়।

তবে মেরিন ট্রাফিকের সর্বশেষ নজরদারি বলছে, সোমবার সকালে রণতরীটি পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিলো এবং এর গন্তব্য হতে পারে মধ্যপ্রাচ্য।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থার ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজের সামরিক অবস্থান আরও জোরদার করছে। এ পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স, মেরিন ট্রাফিক

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ