Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৪ জানুয়ারি ২০২৬

মাদুরোকে আটকের প্রতিবাদে ট্রাম্পকে মামদানির ফোন

মাদুরোকে আটকের প্রতিবাদে ট্রাম্পকে মামদানির ফোন
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন, তিনি অন্য দেশের সরকার পরিবর্তনের প্রচেষ্টার ঘোর বিরোধী।

মামদানি জানান, ফোনে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং মাদুরো দম্পতিকে আটক করার অভিযানের বিরুদ্ধে তার আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, সরকার পরিবর্তনের এ প্রচেষ্টা ফেডারেল ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এটি কেবল বিদেশে বসবাসকারী জনগণকে প্রভাবিত করে না, বরং সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও প্রভাব ফেলে। এ শহরে বসবাসরত ভেনেজুয়েলার হাজার হাজার অভিবাসীও এর সঙ্গে জড়িত।

এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া পোস্টে তিনি উল্লেখ করেন, একতরফাভাবে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর আক্রমণ করা যুদ্ধের সমতুল্য এবং এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালানোর পর মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী