Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:০৪, ১৪ জুন ২০২৫

ইসরায়েল-ইরান সংঘাতে জড়িয়ে পড়ছে আমেরিকাও

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের উত্তপ্ত প্রেক্ষাপটে এবার সরাসরি সামরিক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৪ জুন) ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম যুদ্ধজাহাজ পূর্ব ভূমধ্যসাগরের দিকে পাঠাচ্ছে।

মার্কিন নৌবাহিনীর একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ধ্বংসকারী যুদ্ধজাহাজ USS Thomas Hudner-কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে সরিয়ে পূর্ব দিকে মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম জাহাজকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুমতির অপেক্ষায় যেকোনো সময় অভিযান শুরু করা যায়।

এদিকে, ইসরায়েল-ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। পাশাপাশি মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। যদিও এসব পদক্ষেপ এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি পেন্টাগন।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ চালায়। এ অভিযানে ইরানের অভ্যন্তরে পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ও সামরিক কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মোসাদের সহায়তায় তেহরানের উপকণ্ঠে একটি গোপন ড্রোনঘাঁটি স্থাপন করে ইসরায়েল, যেখান থেকে হামলা পরিচালিত হয়। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই অকার্যকর হয়ে পড়ে।

ইরান হামলার শিকার হওয়ার পরই পাল্টা প্রতিক্রিয়ায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এতে তেল আবিবসহ একাধিক শহরে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এখন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত এবং ৩২৯ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা, তবে বাস্তব সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে রেভল্যুশনারি গার্ডের ঘনিষ্ঠ সূত্র।

এ হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি আরব, তুরস্ক, কাতারসহ একাধিক দেশ উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এটি একটি বৃহৎ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলেও সতর্ক করেছেন কূটনীতিকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা