Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ১৯ জুন ২০২৫

পিঁছু হটার ইঙ্গিত ট্রাম্পের?

মধ্যপ্রাচ্য থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট

মধ্যপ্রাচ্য থেকে বিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, এরমধ্যেই যুক্তরাষ্ট্র কাতার ও বাহরাইনের ঘাঁটি থেকে কয়েকটি যুদ্ধবিমান ও নৌযান সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। ইরানে ইসরায়েলের বোমা হামলার পর যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না—এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত অবস্থানের মাঝেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেন, বিমান ও জাহাজ অপসারণ মূলত মার্কিন বাহিনীর সুরক্ষা নিশ্চিত করার কৌশলগত সিদ্ধান্ত। তবে ঠিক কতগুলো বিমান বা জাহাজ সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তারা কিছু জানাননি।

এক কর্মকর্তা জানান, কাতারের আল-উদেইদ ঘাঁটি থেকে সেসব বিমান সরানো হয়েছে যেগুলো ‘শক্ত বাঙ্কারে’ ছিলো না। একইভাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটি থেকেও কিছু জাহাজ সরিয়ে নেয়া হয়েছে।

কর্মকর্তার ভাষায়, এটি অস্বাভাবিক কিছু নয়, বরং বাহিনীর সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিফলন।

এদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ১৯ জুন এক সতর্কতা জারি করেছে। এতে দূতাবাসকর্মীদের কাতারের মরুভূমিতে অবস্থিত আল-উদেইদ ঘাঁটিতে সাময়িকভাবে প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে।

এ ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় বক্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ট্রাম্প বলেন, আমি এতে (যুদ্ধে) জড়াতে পারি, আবার নাও পারি। কেউই জানে না আমি কী করবো।

তথ্যসূত্র: আরব নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ