Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২২ জুন ২০২৫

ফরর্দোতে ‘পূর্ণ ক্ষমতার’ আঘাত

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, ফরর্দো, নাতাঞ্জ ও ইস্ফাহান কেন্দ্রগুলোতে এ ‘অত্যন্ত সফল’ হামলা চালানো হয়েছে। বিশেষ করে ফরর্দো স্থাপনাটিতে ‘পূর্ণ ক্ষমতার’ বোমা বর্ষণ করা হয়।

তবে ইরান জানিয়েছে, হামলার আগেই এসব স্থাপনা থেকে তারা পারমাণবিক সরঞ্জাম সরিয়ে ফেলেছিলো। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফরর্দোতে ‘শত্রুপক্ষের আক্রমণ’ স্বীকার করলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও প্রকাশ করেনি।

ভূগর্ভে অবস্থিত ফরর্দো কেন্দ্রটি ধ্বংসে প্রয়োজন ছিলো বিশেষ ক্ষমতাসম্পন্ন বোমা ও স্টেলথ বোমারু বিমান, যা যুক্তরাষ্ট্র গুয়াম ঘাঁটি থেকে মোতায়েন করেছে বলে জানায় সামরিক সূত্র।

হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টায় ট্রাম্প টেলিভিশনে হামলার বিস্তারিত জানাবেন। আন্তর্জাতিক মহলে এ পদক্ষেপকে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সক্ষমতা রোধ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের পক্ষ থেকে এখনও কোনো পাল্টা হামলার ঘোষণা আসেনি। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও বিশ্ব নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ