Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৭, ২১ জুন ২০২৫

৮ হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন

ইরানের ব্যালিস্টিক হামলায় কাঁপছে ইসরায়েল

ইরানের ব্যালিস্টিক হামলায় কাঁপছে ইসরায়েল
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা চরমে। সংঘাতের অষ্টম দিনে ইরান একযোগে অন্তত ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইসরাইলের বিভিন্ন শহরের দিকে—এমনটাই দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। শুক্রবারের (২০ জুন) এ হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে তেল আবিব, জেরুজালেম, হাইফা ও বীরসেবায়। গৃহহীন হয়ে পড়েছেন ৮ হাজারের বেশি মানুষ।

টাইমস অব ইসরায়েল ও চ্যানেল-১২ জানিয়েছে, বাস্তবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা ৩৯টি পর্যন্ত হতে পারে। এর মধ্যে অনেকগুলো মিসাইল আঘাত হেনেছে আবাসিক ভবন, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানিয়েছে, হাইফায় এক কিশোরসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ ও মধ্য ইসরায়েলেও আহতদের খবর পাওয়া গেছে। অনেক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।

ইসরায়েলের ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার তথ্যমতে, এ হামলার জেরে গৃহহীন হয়েছেন অন্তত ৮ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত ভবন, যানবাহন ও অবকাঠামোর জন্য জমা পড়েছে প্রায় ৩০ হাজার ক্ষতিপূরণের আবেদন।

এর আগে, গত সপ্তাহে ইসরাইল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনায় হামলা চালিয়েছিলো, যাতে দেশটির শীর্ষ কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে ইরান এবার সরাসরি ব্যালিস্টিক হামলা চালিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এ পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। যে কোনো মুহূর্তে এটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে গড়াতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী