Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ জুন ২০২৫

আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ দিয়েছে ইরান: খামেনি

আমেরিকার মুখে ‘কঠিন থাপ্পড়’ দিয়েছে ইরান: খামেনি
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির দুই দিন পর মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে এবং পরে টেলিভিশনে প্রচারিত বার্তায় তিনি বলেন, চলমান সংঘাতে ইরান বিজয় অর্জন করেছে।

এক্স পোস্টে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়েছে কারণ তারা আশঙ্কা করেছিলো, এতে যদি না নামে, তাহলে ইহুদিবাদী শাসনের সম্পূর্ণ পতন ঘটবে। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইসলামিক প্রজাতন্ত্র ইরান বিজয়ী হয়েছে এবং আমেরিকার মুখে একটি কঠিন থাপ্পড় মেরেছে।

পরবর্তীতে ইংরেজি ভাষায় দেয়া বার্তায়ও তিনি একই কথা বলেন। টেলিভিশনে প্রচারিত ভিডিও বার্তায় খামেনি বলেন, মিথ্যাচারী জায়নবাদী শাসনের ওপর বিজয়ের জন্য তিনি গোটা জাতিকে অভিনন্দন জানান। তার ভাষায়, সব দাবিদাওয়া আর প্রচারণার ভিড়ে জায়নবাদী শাসন কার্যত ধ্বংস হয়ে গেছে এবং ইসলামিক প্রজাতন্ত্রের আঘাতে চূর্ণবিচূর্ণ হয়েছে।

খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বাঁচানোর জন্য সরাসরি যুদ্ধে নেমেছিলো। কিন্তু শেষ পর্যন্ত তারা কিছুই অর্জন করতে পারেনি। ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রও ক্ষতির শিকার হয়েছে। তিনি আল-উদেইদ সামরিক ঘাঁটির হামলার প্রসঙ্গ টেনে বলেন, ইরান ওই ঘাঁটিতে আঘাত হেনেছে, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।

তিনি সতর্ক করেন, ইসলামিক প্রজাতন্ত্রের এ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজরদারি এবং প্রয়োজন মনে করলে আঘাত হানার সক্ষমতা রয়েছে। যদি কোনও আগ্রাসন হয়, তাহলে শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও একের পর এক হামলা চালায়।

২২ জুন ভোরে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পরদিন সন্ধ্যায় ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল-উদেইদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এরপর ২৪ জুন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তেহরান জানায়, তারা ইসরায়েলকে আগ্রাসন বন্ধে বাধ্য করে বিজয় ছিনিয়ে এনেছে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার