Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ১৭ জুন ২০২৫

খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু

খামেনিকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে: নেতানিয়াহু
ফাইল ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে চলমান যুদ্ধ শেষ হবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ ইঙ্গিত দেন।

সাক্ষাৎকারে খামেনিকে হত্যা প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, আমাদের যা করা প্রয়োজন, আমরা তাই করবো। আমি এর বেশি কিছু বলতে চাই না। আমরা অতীতে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। যদি আমরা খামেনিকে হত্যা করি, তাহলে যুদ্ধ আরও বাড়বে না, বরং থেমে যাবে।

এদিকে, বার্তাসংস্থা রয়টার্স একাধিক সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে আগ্রহ দেখিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে তেহরান এ প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। এছাড়া ইরান পারমাণবিক আলোচনার ক্ষেত্রেও কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে বলে দাবি করেছে রয়টার্স।

তবে নেতানিয়াহুর দাবি, ইরানের যুদ্ধবিরতির প্রস্তাব একধরনের কৌশল মাত্র। তিনি বলেন, ইরান সত্যিকার অর্থে আলোচনা চায় না। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, যা তা প্রমাণ করে।

এর আগে রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনিকে হত্যার পরিকল্পনায় ভেটো দেন। তবে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্যে বোঝা যাচ্ছে, ইসরায়েল এখনও সে পরিকল্পনা পুরোপুরি বাদ দেয়নি।

বিশ্লেষকরা বলছেন, খামেনির মতো রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ও আইনগত কাঠামোকে স্পষ্টভাবে অগ্রাহ্য করে। পরিস্থিতি এখন আরও উত্তেজনাপূর্ণ ও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এবিসি নিউজ, রয়টার্স

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প