Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ১৫:৩০, ৩১ জুলাই ২০২৫

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন 

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন 
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনাশাসিত সরকার দীর্ঘ সাড়ে তিন বছর পর দেশে জারি থাকা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) জান্তার মুখপাত্র জাও মিন তুন সাংবাদিকদের পাঠানো বার্তায় বলেন, আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে দেশটিতে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে জান্তা সরকার। নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে জোরদার করা হয়েছে।

তবে বিরোধী দলগুলো এ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মহলও ভোটের সুষ্ঠুতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সেনাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে উৎখাত করে জরুরি অবস্থা জারি করেছিলো। এর পর থেকে দেশজুড়ে সহিংসতা, গৃহযুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচন জান্তার ক্ষমতা বৈধতা দেয়ার একটি কৌশল হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য