Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৭ জুলাই ২০২৫

গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি হামলায় নিহত ১৫ ফিলিস্তিনি

গাজায় ঘোষিত যুদ্ধবিরতির মাঝেই ইসরায়েলি হামলায় নিহত ১৫ ফিলিস্তিনি
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় চরমে পৌঁছালেও শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইসরায়েল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টার ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করলেও এর পরপরই নতুন করে হামলা চালিয়েছে। রবিবার (২৭ জুলাই) ভোর থেকে চালানো  হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।

ইসরায়েলের দাবি, এ বিরতি আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির কিছু এলাকায় মানবিক সহায়তা পৌঁছাতে সহায়ক হবে। কিন্তু বাস্তবে ঘোষণার সাথে সাথে বোমা হামলার খবর আসতে শুরু করে। এর আগের দিন শনিবার ইসরায়েলি হামলায় প্রাণ হারান ৭১ ফিলিস্তিনি, যাদের মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া অসহায় মানুষ।

গাজার পরিস্থিতি এখন ভয়াবহ। দুর্ভিক্ষ ও অপুষ্টিতে মৃত্যুর ঘটনা বাড়ছে প্রতিদিন। শনিবার মাত্র পাঁচ মাস বয়সী শিশু জয়নাব তার মায়ের কোলে মারা যায় তীব্র অপুষ্টিতে। একই দিনে ক্ষুধার কারণে আরও পাঁচজন ফিলিস্তিনি প্রাণ হারান বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী শনিবার রাতে গাজামুখী মানবিক সহায়তা জাহাজ ‘হানদালা’-তে হামলা চালিয়ে জাহাজটি আটক করে। ২১ জন আরোহীসহ জাহাজটি আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। জাহাজটিতে ছিলেন চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও কয়েকজন সংসদ সদস্য। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের পরিচালিত এ মিশনের উদ্দেশ্য ছিল ইতালি থেকে গাজায় সহায়তা পৌঁছে দেওয়া, তবে অবরোধ ভেঙে এগোতেই জাহাজটি থামিয়ে দেওয়া হয়।

গাজা এখন কার্যত মানবসৃষ্ট দুর্ভিক্ষের কেন্দ্রস্থল, যেখানে সাহায্য সীমান্তে আটকে আছে আর ভেতরে প্রতিদিন বাঁচার লড়াইয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে হাজারো মানুষ।


সবার দেশ/এফও 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!