Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৫, ৬ অক্টোবর ২০২৫

চিকিৎসায়শাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসায়শাস্ত্রে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
ছবি: সংগৃহীত

২০২৫ সালের চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—মেরি ই ব্রুনকো, ফ্রেড র‍্যামসডেল এবং শিমন সাকাগুচি।

সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে আয়োজিত অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।

নোবেল জুরির ব্যাখ্যা অনুযায়ী, রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায়—এ গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের যুগান্তকারী গবেষণার জন্যই দেয়া হয়েছে এবারের পুরস্কার।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে মেরি ই. ব্রুনকো ও ফ্রেড র‍্যামসডেল যুক্তরাষ্ট্রের, আর শিমন সাকাগুচি জাপানের নাগরিক। তাদের গবেষণা ক্যান্সার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিয়েছে বলে জানিয়েছে কমিটি।

প্রসঙ্গত, সোমবার চিকিৎসায় পুরস্কার ঘোষণার মাধ্যমে শুরু হলো এবারের নোবেল সপ্তাহ। মঙ্গলবার ঘোষণা হবে পদার্থবিদ্যায়, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে ও শুক্রবার শান্তিতে নোবেল বিজয়ীর নাম। আর অর্থনীতির পুরস্কার ঘোষণা হবে ১৩ অক্টোবর।

নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। বিজয়ীরা পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ১ কোটি ২০ লাখ ডলার), সঙ্গে থাকবে ১৮ ক্যারেটের সোনার পদক ও সম্মাননাপত্র।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ