Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৯, ১ অক্টোবর ২০২৫

আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প

আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
ছবি: সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কার না পেলে তা যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বিশ্বের সাতটি বড় সংঘাত থামানোর উদ্যোগ নিয়েছেন তিনি, আর গাজার যুদ্ধ থামাতে তার দেওয়া প্রস্তাব সফল হলে সেটি হবে অষ্টম সংঘাতের সমাধান।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কুয়ান্টিকোয় শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি বিশ্বের সাতটি সংঘাত বন্ধ করেছি। গাজা যুদ্ধও এখন সমাধানের পথে। হামাস রাজি হলে এটি কার্যকর হবে। ইতিমধ্যে ইসরায়েল, আরব ও মুসলিম দেশগুলো রাজি হয়েছে। এটা একেবারেই বিস্ময়কর।

তিনি দাবি করেন, তার মধ্যস্থতায় ভারত-পাকিস্তান, ইরান-ইসরাইলসহ বেশ কিছু অঞ্চলের সংঘাত থেমেছে। যদিও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের হামলা পুরোপুরি থামাতে পারেননি তিনি। তবুও তার দাবি, গত কয়েক মাসে সাতটি সংঘাত বন্ধ করেছেন, আর গাজায় সমঝোতা হলে সেটি হবে অষ্টম সাফল্য।

নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ তুলে ট্রাম্প অভিযোগ করে বলেন, আমি কি নোবেল পাব? না। তারা এটা এমন কাউকে দেবে, যে কিছুই করেনি—শুধু একটা বই লিখেছে। অথচ আমি যুদ্ধ থামিয়েছি। নোবেল তখন একজন লেখক পাবে, কিন্তু আমার মতো কাজ করা মানুষ পাবে না।

তিনি আরও বলেন, আমি চাই না ব্যক্তিগতভাবে এটা আমাকে দেওয়া হোক। আমি চাই যুক্তরাষ্ট্র এ স্বীকৃতি পাক। কারণ এর আগে এমন কিছু কখনো ঘটেনি। নোবেল না পেলে এটা আমাদের দেশের জন্য অপমান হবে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা