Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৮, ২২ নভেম্বর ২০২৫

নিখোঁজ আরও অনেকে

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একাধিক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। বানজারনেগারা থেকে বার্তা সংস্থা এএফপিএফ খবর দিয়েছে।

জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, গত শনিবার বানজারনেগারা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনায় ৪৮টি বাড়ি ধ্বংস হয়ে যায়। এরপর থেকে উদ্ধার ও খোঁজ তল্লাশিতে সেনাবাহিনী, পুলিশ, স্বেচ্ছাসেবক এবং অনুসন্ধান ও উদ্ধার দলসহ ৭০০-এরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। ট্র্যাকিং কুকুরও ব্যবহৃত হচ্ছে নিখোঁজদের খোঁজে।

বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, উদ্ধারকাজে এখন পর্যন্ত সাতজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এর আগে সিলাকাপ জেলায় ভয়াবহ ভূমিধসে ২০ জনের মৃত্যু ঘটে এবং তিনজন এখনও নিখোঁজ। বানজারনেগারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত সিলাকাপে এখনও হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

মুহারি বলেন, প্রায় ১ হাজার মানুষ নিরাপদ এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, চলমান বৃষ্টি, জলাবদ্ধতা এবং প্রবাহমান ঝরনার কারণে পরবর্তী ভূমিধসের সম্ভাবনা রয়েছে, যা উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলতে পারে।

জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বর্ষায় দেশে ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগের ঝুঁকি থাকে এবং আগামী কয়েক সপ্তাহেও বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন