Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২২, ২৬ নভেম্বর ২০২৫

দাহের সময় কফিনে নড়ে উঠলেন নারী, জীবিত উদ্ধার

দাহের সময় কফিনে নড়ে উঠলেন নারী, জীবিত উদ্ধার
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককের উপকণ্ঠে ওয়াট র‍্যাট প্রাখং থাম বৌদ্ধ মন্দিরে দাহের প্রস্তুতির সময় কফিনের মধ্যে থাকা এক নারী জীবিত উদ্ধার হয়েছেন। মন্দিরের মহাব্যবস্থাপক পাইরাত সুদথুপ জানিয়েছেন, কফিন থেকে হালকা ধাক্কার শব্দ পেয়ে তিনি চমকে যান। কফিন খোলার পর দেখা যায়, ৬৫ বছর বয়সী নারীটি চোখ খুলে কফিনের দেয়ালে হালকা আঘাত করছেন।

নারীর ভাই দাবি করেছেন, স্থানীয় কর্মকর্তারা তাকে মৃত হিসেবে জানিয়েছিলেন। তবে মন্দিরের ব্যবস্থাপক জানিয়েছেন, ভাইয়ের কাছে কোনও মৃত্যু সনদ ছিলো না। কফিনের ভেতর থেকে শব্দ শোনার পর নারীর অবস্থার সত্যতা নিশ্চিত করা হয়।

মঠপতি দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গুরুতর হাইপোগ্লাইসেমিয়ায় ভুগছিলেন, যা রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে হয়েছিলো। তিনি শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত হননি।

নারীর ছোট ভাই জানান, তার বোন গত দুই বছর ধরে শয্যাশায়ী ছিলেন। মন্দিরের ব্যবস্থাপকের ধারণা, স্বাস্থ্যগত কারণে শনিবার তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে বলে ভুল বোঝা হয়েছিলো।

পরিবারটি থাইল্যান্ডের ফিটসানুলোক প্রদেশ থেকে দাহ অনুষ্ঠানে অংশ নিতে ব্যাংককের প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব