Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১১:৫৬, ৮ ডিসেম্বর ২০২৫

ফাঁস হলো অস্থিরতার নেপথ্যচিত্র

ফ্লাইট বিপর্যয়ে যাত্রীদের ৬১০ কোটি রুপি ফেরত দিলো ইন্ডিগো

ফ্লাইট বিপর্যয়ে যাত্রীদের ৬১০ কোটি রুপি ফেরত দিলো ইন্ডিগো
ফাইল ছবি

ভারতের বিমান পরিবহন ব্যবস্থায় গত ছয় দিন ধরে চলা বিশৃঙ্খলা যেন নেমে এসেছিলো এক অদেখা বিপর্যয়। হাজারো যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যায়, বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও বাতিল হয় ফ্লাইট। 

এমন অবস্থার পর অবশেষে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের মূল্য বাবদ মোট ৬১০ কোটি রুপি ফেরত দেয়ার কথা জানিয়েছে ভারতের সবচেয়ে বড় বিমানসংস্থা ইন্ডিগো।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয় এক সরকারি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করে। একই সঙ্গে জানানো হয়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের কাছ থেকে জমা থাকা প্রায় তিন হাজার মালপত্রও আগের মালিকদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ইন্ডিগো জানায়, পরিস্থিতি স্থিতিশীল করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেয়া হচ্ছে এবং ১০ ডিসেম্বরের মধ্যেই ফ্লাইট কার্যক্রম আগের ছন্দে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রোববার রাত আটটার মধ্যে যাত্রীদের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বিমানসংস্থার হিসাব অনুযায়ী, ওইদিন ৬৫০টি ফ্লাইট বাতিল হলেও ১,৬৫০টি ফ্লাইট নির্ধারিত সূচি অনুযায়ী চলেছে। সাধারণ দিনগুলোতে ইন্ডিগো প্রায় ২,৩০০টি ফ্লাইট পরিচালনা করে।

ইন্ডিগোর সিইও পিটার এলবার্স জানান, এখনো প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রে সময়মতো পরিষেবা দেয়া সম্ভব হচ্ছে। যাত্রীদের সহায়তা দ্রুত নিশ্চিত করতে এবং রিফান্ড–সংক্রান্ত সমস্যা দূর করতে আলাদা একটি সাপোর্ট সেলও গঠন করা হয়েছে।

গত বুধবার থেকে রোববার পর্যন্ত মাত্র ছয় দিনে ইন্ডিগো বাতিল করেছে প্রায় দুই হাজার ফ্লাইট—যা ভারতের সাম্প্রতিক বিমান চলাচল ইতিহাসে এক নজিরবিহীন বিশৃঙ্খলা। এ বিপর্যয়ের নেপথ্যে রয়েছে ডিজিসিএ-এর নতুন বিধি ‘ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস’ (এফডিটিএল), যেখানে পাইলট ও বিমানকর্মীদের কাজ, বিশ্রাম ও শিফট—সবকিছু কঠোরভাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এর ফলে পাইলট সংকট চরমে পৌঁছে এবং হঠাৎই ফ্লাইট অপারেশনে দেখা দেয় ভয়াবহ অস্থিরতা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্ডিগো ১৫ ডিসেম্বর পর্যন্ত টিকিট বাতিল ও রি-বুকিং উপর সম্পূর্ণ ছাড় ঘোষণা করেছে। বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে শনিবার ইন্ডিগোকে শো–কজ নোটিশ দিয়েছে ডিজিসিএ। কেন এমন চরম বিশৃঙ্খলা তৈরি হলো—তা ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হলেও ইন্ডিগো আরও একদিন সময় চেয়েছে।

এক অভ্যন্তরীণ ভিডিও বার্তায় আশ্বাস দিয়ে সিইও পিটার এলবার্স বলেন, ধাপে ধাপে আমরা ফিরবো। বুধবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।

সূত্র: পিটিআই

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত