Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৭, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৪৬, ২৯ ডিসেম্বর ২০২৫

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের বাইরে শনিবার হিন্দুত্ববাদীদের নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভে খালিস্তানপন্থীরা বাধা সৃষ্টি করেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যখন খালিস্তানি গোষ্ঠী ‘ভারতবিরোধী’ স্লোগান দেয় এবং খালিস্তানের পতাকা প্রদর্শন করে বিক্ষোভস্থলে উপস্থিত হয়।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগের প্রেক্ষাপটে বিক্ষোভটির আয়োজন করা হয়েছিল। সমাবেশ চলাকালে খালিস্তান রেফারেন্ডাম প্রচারের অন্যতম সমন্বয়ক পরমজিত সিং পাম্মা এক ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর সঙ্গে স্বল্প সময়ের জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে দেন এবং হাইকমিশন ভবনের আশপাশ থেকে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউকে ইনসাইট গ্রুপের প্রতিনিধি মনু খাজুরিয়া বলেন, ‘সামঞ্জস্য, শান্তিপূর্ণ সহাবস্থান ও সংখ্যালঘু অধিকারের পক্ষে কথা বলা কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করতে খালিস্তানি চরমপন্থীদের এমন চেষ্টা সত্যিই বিস্ময়কর।’

সূত্র : ডন, এনডিটিভি

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ