Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ১১ নভেম্বর ২০২৫

বিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি

বিস্ফোরণের পর দিল্লি, উত্তর প্রদেশ ও মুম্বাইয়ে উচ্চ সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে ভয়াবহ বিস্ফোরণের পর পুরো ভারতজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ঘটে যাওয়া এ বিস্ফোরণের পর রাজধানী দিল্লি ছাড়াও মুম্বাই, উত্তরপ্রদেশ, জয়পুর ও উত্তরাখণ্ডে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, দিল্লিতে আটজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হওয়ার পরপরই দেশের সব বড় শহরে নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিস্ফোরণে লালকেল্লা মেট্রো স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা অন্তত ২২টি গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং দিল্লির সব মেট্রো স্টেশনে কড়া তল্লাশি চলছে।

মহারাষ্ট্র সরকারের নির্দেশে মুম্বাইয়ের সব গুরুত্বপূর্ণ স্থাপনায়—বিশেষ করে বিমানবন্দর, রেলস্টেশন, শপিং মল ও সরকারি ভবনে নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল, কুইক রেসপন্স টিম ও পুলিশ টহল এখন নিয়মিতভাবে মোতায়েন রয়েছে।

উত্তরপ্রদেশে ধর্মীয় স্থান ও সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ সতর্কতা ঘোষণা করেছে রাজ্য পুলিশ। লখনউ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, সংবেদনশীল এলাকায় টহল ও তল্লাশি অভিযান আরও জোরদার করতে হবে এবং সন্দেহজনক চলাচলের ওপর নজর রাখতে হবে।

রাজস্থান ও উত্তরাখণ্ডেও একই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনগুলোকে নির্দেশ দেয়া হয়েছে, জনসমাগমস্থলে নিরাপত্তা বৃদ্ধি এবং সিসিটিভি নজরদারি সক্রিয় রাখতে।

দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে। তদন্তে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) ও ডেলি পুলিশ স্পেশাল সেল যৌথভাবে কাজ করছে।

দেশজুড়ে এ নিরাপত্তা তৎপরতার মধ্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে দিল্লি ও মুম্বাইয়ের বাসিন্দারা গুরুত্বপূর্ণ এলাকায় ভিড় এড়িয়ে চলার পরামর্শ পেয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য