Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৯, ৫ জানুয়ারি ২০২৬

ট্রাম্পের সুনজরে বাংলাদেশ, নেই ভারত

ট্রাম্পের সুনজরে বাংলাদেশ, নেই ভারত
প্রতীকি ছবি

মার্কিন সরকারের অভিবাসী কল্যাণ ও সহায়তা সুবিধা গ্রহণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম থাকলেও সেখানে নেই ভারতের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৪ জানুয়ারি এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেন, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে দ্য হিন্দু জানিয়েছে, ‘ইমিগ্রান্ট ওয়েলফেয়ার রিসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অব অরিজিন’ শিরোনামের এ তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় দেখানো হয়েছে, কোন দেশের কত শতাংশ অভিবাসী পরিবার যুক্তরাষ্ট্রে সরকারি কল্যাণ ও সহায়তা সুবিধা গ্রহণ করে। তবে এ তালিকায় ভারতের নাম নেই, যা বিশেষভাবে নজর কেড়েছে।

ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি চার্ট শেয়ার করে এ তথ্য প্রকাশ করেন। চার্ট অনুযায়ী, বাংলাদেশের অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ বিভিন্ন ধরনের সরকারি সহায়তা গ্রহণ করে। পাকিস্তানের ক্ষেত্রে এ হার ৪০ দশমিক ২ শতাংশ, নেপালে ৩৪ দশমিক ৮ শতাংশ, চীনে ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরাইল ও ফিলিস্তিন অঞ্চলের ক্ষেত্রে ২৫ দশমিক ৯ শতাংশ এবং ইউক্রেনের ক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ। এছাড়া এশিয়ার অনির্দিষ্ট বা শ্রেণিবদ্ধ নয় এমন অঞ্চলের অভিবাসীদের মধ্যে ৩৮ দশমিক ৮ শতাংশ পরিবার সহায়তা পায়।

তথ্য-উপাত্তে আরও উঠে এসেছে, যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে ভারতীয়-আমেরিকানদের গড় পারিবারিক আয় সবচেয়ে বেশি। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ভারতীয়-আমেরিকানরা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী, যা দেশটির মোট এশীয় জনগোষ্ঠীর প্রায় ২১ শতাংশ।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয়দের নেতৃত্বাধীন পরিবারগুলোর বার্ষিক গড় পারিবারিক আয় ছিলো ১ লাখ ৫১ হাজার ২০০ ডলার। একই সময়ে সব এশীয়-নেতৃত্বাধীন পরিবারের গড় আয় ছিলো ১ লাখ ৫ হাজার ৬০০ ডলার। ভারতীয় অভিবাসী পরিবারের প্রধানদের ক্ষেত্রে গড় আয় আরও বেশি, প্রায় ১ লাখ ৫৬ হাজার ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ভারতীয় পরিবারের প্রধানদের গড় আয় ছিলো ১ লাখ ২০ হাজার ২০০ ডলার।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৬ বছর বা তার বেশি বয়সী ভারতীয়-আমেরিকানদের গড় বার্ষিক ব্যক্তিগত আয় ছিলো ৮৫ হাজার ৩০০ ডলার, যা যুক্তরাষ্ট্রে বসবাসরত সমগ্র এশীয় জনগোষ্ঠীর গড় ব্যক্তিগত আয় ৫২ হাজার ৪০০ ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বিশ্লেষকদের মতে, এ আয়সংক্রান্ত বাস্তবতার কারণেই ট্রাম্প প্রশাসনের প্রকাশিত অভিবাসী সহায়তা তালিকায় ভারতের নাম না থাকা বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা