Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ৭ নভেম্বর ২০২৫

নতুন ইমিগ্রেশন পরিকল্পনা

কানাডায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ

কানাডায় স্থায়ী নাগরিকত্বের সুযোগ
প্রতীকি ছবি

কানাডা সরকার ২০২৬ ও ২০২৭ সালে সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীকে স্থায়ী নাগরিকত্ব (পার্মানেন্ট রেসিডেন্স বা পিআর) দেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। বিষয়টি ২০২৫ সালের ফেডারেল বাজেটে উল্লেখ করা হয়েছে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সংখ্যালঘু সরকার ৪ নভেম্বর পার্লামেন্টে উপস্থাপন করে।

সরকার বলছে, এ উদ্যোগ কানাডার অর্থনীতি ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদি ঘাটতি পূরণের পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য স্থায়ী বসবাসের নতুন সুযোগ তৈরি করবে।

অস্থায়ী বাসিন্দা কমছে, নতুন লক্ষ্য নির্ধারণ

২০২৬ সালে অস্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার, যা ২০২৫ সালের ৬ লাখ ৭৩ হাজার ৬৫০ জনের তুলনায় প্রায় ৪৩ শতাংশ কম। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে কমে ১ লাখ ৫৫ হাজার, এবং অস্থায়ী বিদেশি শ্রমিকদের সংখ্যা ৩৭ শতাংশ হ্রাস পেয়ে ২ লাখ ৩০ হাজারে দাঁড়াবে।

স্থায়ী নাগরিকত্বের লক্ষ্য অপরিবর্তিত

স্থায়ী বাসিন্দা বা পিআর গ্রহণের লক্ষ্য ২০২৬ সালেও অপরিবর্তিত থাকছে ৩ লাখ ৮০ হাজার। এর মধ্যে ৬৪ শতাংশ (২ লাখ ৩৯ হাজার ৮০০ জন) আসবে অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির আওতায়, ৮৪ হাজার আসবে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে, আর ৫৬ হাজার ২০০ জন পাবে শরণার্থী ও মানবিক ক্যাটাগরিতে পিআর।

গ্রামীণ অঞ্চল ও বিশেষ খাতে অগ্রাধিকার

সরকার জানিয়েছে, এ পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাবে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলগুলো, যেখানে শ্রমিক সংকট দীর্ঘদিনের সমস্যা। শিল্পখাতে শুল্কবিধি পরিবর্তন ও ব্যয়বৃদ্ধির কারণে এসব অঞ্চলে কর্মসংস্থান সংকট তীব্র হয়েছে। তাই দক্ষ ও অভিজ্ঞ বিদেশি শ্রমিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে চায় সরকার।

ওয়ার্ক পারমিট প্রোগ্রামে পরিবর্তন

প্রধানমন্ত্রী মার্ক কার্নি গত সেপ্টেম্বরে বলেছিলেন, টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম (TFWP)-কে পুনর্গঠন করতে হবে, যাতে তা নির্দিষ্ট খাত ও অঞ্চলের প্রকৃত শ্রমচাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

বাজেটে নির্দিষ্ট সংখ্যা না দিলেও ধারণা করা হচ্ছে, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম (IMP)-এর আওতায় আরও বেশি ওয়ার্ক পারমিট ইস্যু হতে পারে।

বাস্তবে বড় পরিবর্তন নয়

সরকার বলছে, অস্থায়ী বাসিন্দাদের লক্ষ্য কমানো মানে তাদের প্রবেশ বন্ধ নয়। বরং পূর্বের লক্ষ্যমাত্রা পূরণেই ঘাটতি ছিলো। ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কেবল ৪২ শতাংশ অস্থায়ী বিদেশি কর্মী ও ২৯ শতাংশ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় প্রবেশ করেছেন।

বিশ্লেষকদের মতে, নতুন এ ইমিগ্রেশন পরিকল্পনা কানাডার দীর্ঘমেয়াদি অভিবাসন কাঠামো পুনর্গঠন ও অভ্যন্তরীণ শ্রমবাজারে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সেউটা সীমান্তে ভয়াবহ অভিবাসী সংকট; নিহত বেড়ে ৫৭
এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ
একাত্তরের চেতনাকে ধারণ করেই এগিয়ে যেতে হবে: মির্জা ফখরুল
সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, রক্তাক্ত নাসীরুদ্দিন পাটওয়ারী
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ
কোনও সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির
হরমুজে মার্কিন নিরাপত্তায় চলা দুই ট্যাংকারে ইরানের হামলা
হবিগঞ্জে হোমিওপ্যাথিক তরল পান করে স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাও-নাহিদের হুঁশিয়ারি
সিলেটে এনসিপির ওপর হামলার নেতৃত্বে আ.লীগ থেকে বিএনপিতে আসা বদরুল
সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভারত থেকে রাজনৈতিক তৎপরতার অনুমতি নেই হাসিনার
নয়াপল্টনে ১০ দলীয় জোটের মহাসমাবেশ ৫ আগস্ট
জুলাই আন্দোলনে বিএনপির নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা
বদলায়নি কিছুই, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল