Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫২, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশীয় ও আন্তর্জাতিক বিকল্পে ঝোঁক

যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা

যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
ছবি: সংগৃহীত

এক সময় যুক্তরাষ্ট্রে আসা প্রতি চারজন বিদেশি পর্যটকের একজন ছিলেন কানাডিয়ান। কিন্তু এখন সে চিত্র বদলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত উচ্চ শুল্ক এবং ‘৫১তম অঙ্গরাজ্য’ ইঙ্গিতের পর কানাডার বহু নাগরিক যুক্তরাষ্ট্রে ছুটি কাটানো থেকে সরে যাচ্ছেন। টানা ১২ মাস ধরে এ ভ্রমণবয়কট চলছে এবং এর থেমে যাওয়ার কোনও লক্ষণ নেই।

দীর্ঘদিন ধরে কানাডা ছিলো যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের সবচেয়ে বড় উৎস। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসা বিদেশি পর্যটকের ২৮ শতাংশই কানাডিয়ান ছিলেন। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে সে সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত কানাডা থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ২৩ শতাংশ কমেছে। এর ফলে গত বছরের তুলনায় প্রায় ৪ বিলিয়ন ডলার (৩০০ কোটি পাউন্ড) আর্থিক ক্ষতি হয়েছে।

কানাডিয়ানরা যুক্তরাষ্ট্রে না গিয়ে মূলত নিজেদের দেশেই ভ্রমণ করছেন। ভ্রমণ বিষয়ক লেখক ও কনটেন্ট নির্মাতা এমিলি ব্রিয়োঁ জানান, সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আহ্বানে সাড়া দিয়ে তারা যুক্তরাষ্ট্র বাদ দিয়ে কানাডা ঘুরছেন। তিনি বলেন, আগে আমি কানাডা ও যুক্তরাষ্ট্র দুটো দেশেই রোড ট্রিপ কভার করতাম। তবে গত মার্চে সিদ্ধান্ত নিলাম, শুধু কানাডাকেই কেন্দ্র করবো। ২০২৫ সালের এপ্রিলে গ্র্যান্ড ক্যানিয়নে যাওয়ার পারিবারিক ভ্রমণ বাতিল করে সে বাজেট কানাডায় ব্যয় করেছি।

টরন্টো ভিত্তিক জনসংযোগকর্মী ট্রেসি লামুরি আরও কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেন, আমি আর কখনও সীমান্ত পার হবো না। ভ্রমণের জন্য ইউরোপ বেছে নিয়েছি, আর কাজের জন্য জুম যথেষ্ট। ‘৫১তম অঙ্গরাজ্য’ ইঙ্গিত এবং মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় আগেও যুক্তরাষ্ট্র নিরাপদ মনে হতো না, এখন পুরোপুরি ‘নো-গো’ তালিকায়।

এমন মনোভাব শুধু কানাডিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইউএসটিএর হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক পর্যটকেরা যুক্তরাষ্ট্রে কমে গেলে মোট ক্ষতি ৫.৭ বিলিয়ন ডলার (৪.২৮ বিলিয়ন পাউন্ড) হতে পারে।

কানাডার জাতীয় পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডা জানায়, ২০২৫ সালে দেশের ভেতরে ভ্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি কানাডিয়ানদের ভ্রমণ বেড়েছে মেক্সিকো, পর্তুগাল, বাহামাস ও বেলিজে। মেক্সিকোর শহরগুলোতে কানাডিয়ান পর্যটক প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বুয়েনস আইরেস, ওসাকা, কোপেনহেগেন ও কুরাসাওয়ের মতো গন্তব্যেও কানাডিয়ানদের খরচ ২০২৪ সালের তুলনায় দ্বিগুণ বেড়েছে।

কানাডিয়ান পর্যটকের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্রের অনেক অঞ্চল এ পরিবর্তনের কারণে ক্ষতির মুখে পড়েছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ভারমন্টে কানাডিয়ান পর্যটক কমেছে প্রায় ৩০ শতাংশ। লাস ভেগাসে এ সংখ্যা ১৮ শতাংশ কমেছে। ফোর্ট লডারডেল ও আপস্টেট নিউইয়র্কসহ অন্যান্য এলাকায়ও একই চিত্র দেখা যাচ্ছে।

এদিকে ইউরোপ ও ক্যারিবীয় অঞ্চলের সঙ্গে সরাসরি ফ্লাইট বাড়ানোয় যুক্তরাষ্ট্র এড়িয়ে যাওয়া কানাডিয়ানদের জন্য বিকল্প আরও সহজ হয়েছে। এয়ার কানাডার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্ক গালার্ডো বলেন, বার্লিন, পন্তা দেলগাদা, নঁত ও ব্রাসেলসের মতো ইউরোপীয় শহরে নতুন নন-স্টপ রুট চালু করছি, যাতে ভ্রমণ সহজ হয় এবং পর্যটন ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার হয়।

৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে এয়ার কানাডা ক্যারিবীয়, মধ্য ও দক্ষিণ আমেরিকায় ১৩টি নতুন রুট চালু করছে। এ রুটগুলো মূলত শীতকালে ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়ার ওপর নির্ভর করা কানাডিয়ান ‘স্নোবার্ড’দের লক্ষ্য করে চালু করা হয়েছে।

ভ্রমণ বিষয়ক লেখক এমিলি ব্রিয়োঁ মনে করছেন, এ প্রবণতা স্বল্পমেয়াদী নয়। তার মতে, এটি কানাডিয়ানদের জন্য দেশের কম পরিচিত অঞ্চল আবিষ্কারের সুযোগ তৈরি করছে এবং তাদের ভ্রমণ পছন্দে স্থায়ী পরিবর্তন আনতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আন্তর্জাতিক গণমাধ্যমের নজরে বাংলাদেশের নির্বাচন
ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা: বিএনপি-জামায়াতের ১৬ জন আটক
নেপালে বাস নদীতে পড়ে নিহত ১২
ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদের
জামায়াতের ভোটকেন্দ্র দখল ও অবৈধ কার্যক্রম হতাশাজনক: বিএনপি
পিএসএলে প্রথম দফায় দল পেলেন না মিরাজ
পটুয়াখালিতে অর্ধকোটি টাকাসহ বিএনপি নেতা আটক
গণতন্ত্রে ফেরার ভোট উৎসব আজ
টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
বরিশালে নগদ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক
‘চান্দাবাজ’ ওয়েবসাইট চালু করলেন নাসীরুদ্দিন পাটওয়ারী
লাইলাতুল গুজব চলছে, সবাই সাবধান: জামায়াত আমির
নির্বাচনী গাড়িতে ১৫ লাখ টাকা উদ্ধার, ব্যাখ্যা দিলেন এ্যানি
৩৩০ আনসারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি
ভোট কেনাবেচা প্রমাণিত হলে কঠোর শাস্তি: ইসি
মিডিয়া আবারও পুরোনো বায়াসে ফিরছে, এবার ছাড় নয়: আসিফ মাহমুদ
ভোট উৎসবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান সিইসির
আলেম-ওলামাদের সমর্থন অপপ্রচার মোকাবিলায় ভূমিকা রাখবে: তারেক রহমান
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ