Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ১৮ মার্চ ২০২৬

আপডেট: ০০:২৪, ১৮ মার্চ ২০২৬

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী
ছবি: সবার দেশ

প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা-হাতিয়া নৌরুটে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ার ঘটনায় শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাতের শেষ ভাগে ইলিশা ঘাটের অদূরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। পরদিন জোয়ার এলেও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চটি সরানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোস্টগার্ডের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সীমান্ত ব্যাংকে চাকরি
ভোটের ফল চ্যালেঞ্জে ৪১ প্রার্থী
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব ভাগ, প্রজ্ঞাপন জারি
৩০ দিনেই সক্রিয় সরকার, সামনে আসছে নতুন পরিকল্পনা
ট্রেনে উঠতে না পারার শঙ্কায় যাত্রীরা আগেভাগেই স্টেশনে হাজির
ইসরায়েলের ‘অবৈধ কর্মকাণ্ডের’ তীব্র তুরস্কের নিন্দা
ঈদযাত্রায় নাকাল মানুষ, চন্দ্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজট
আর্কটিকের বরফে ‘ইতিহাসের ভাণ্ডার’
স্বামী-সন্তানকে পাশের রুমে আটকে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
সোশ্যাল মিডিয়ায় গুজবের নতুন ফাঁদ, বাঁচার উপায়!
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী
নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ
তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি
ধর্ষণ ও নারী নির্যাতন মামলার দ্রুত বিচার চাইলেন প্রধানমন্ত্রী
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
২০০ মার্কিন সেনা নিহত ইরানের হামলায়, আহত ৩০০০: প্রেস টিভি
যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান