Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৩, ২৩ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:২৫, ২৩ এপ্রিল ২০২৬

প্রবাসীদের পাসপোর্ট জটিলতায় উদ্বেগ জামায়াত আমিরের

‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে’

‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে’
ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি ও সামগ্রিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বিশেষ করে বিভিন্ন দেশে পাসপোর্ট নবায়ন প্রক্রিয়ায় ধীরগতি ও জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন নিয়ে জটিলতার শিকার হচ্ছেন এবং অনেকেই এ বিষয়ে প্রতিকার চেয়ে তার কাছে আবেদন করেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ পাসপোর্টের মতো মৌলিক সেবায় ভোগান্তি তাদের জীবনকে আরও কঠিন করে তুলছে।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রবাসীদের এ জরুরি সমস্যার দিকে দ্রুত নজর দিতে হবে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জটিলতা দূর করতে হবে। প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট দূতাবাস ও কনস্যুলার সেবাগুলোকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করারও তাগিদ দেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকবে। কিন্তু তারা যদি কষ্টে থাকেন, তাহলে তার প্রভাব সরাসরি দেশের অর্থনীতি ও স্থিতিশীলতার ওপর পড়বে। তাই তাদের স্বার্থ রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।

পোস্টের শেষাংশে প্রবাসী বাংলাদেশিদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, তাদেরকে দেশের ‘রেমিট্যান্সযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে সম্মান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারতীয়রা কেবল সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসে: ট্রাম্প
বাড়লো বাসভাড়া
এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা বাতিল
রোববার শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী বৈধ
‘প্রবাসীরা কষ্টে থাকলে দেশ ঝুঁকিতে পড়বে’
ভারতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১১
আদানির ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিংয়ের চাপ
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো যুক্তরাষ্ট্র
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
সংসদে ‘হুমকির ভাষা’ নিয়ে জামায়াত আমিরের প্রতিবাদ
বিনাবেতনে মেডিকেলে ভর্তির সুযোগ পেলো চার মেধাবী ছাত্রী
দুই রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজি: গ্রেফতার ১
যশোরে স্বর্ণ ও দেশি বিদেশী মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক
রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখার পাশে শিবিরের ফটোসেশন
জাতীয় স্বার্থে ঐক্যের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে সংলাপে প্রস্তুত: প্রধানমন্ত্রী