Sobar Desh | সবার দেশ পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস

রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবন দিয়েও ভোট চুরি ঠেকানোর আহ্বান জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের ১১–দলীয় ঐক্যজোটের মনোনীত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে পঞ্চগড় জেলা শহরের জালাসী এলাকায় পঞ্চগড় উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

সভায় সারজিস আলম বলেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দেবেন, তবুও একটা ভোট চুরি হতে দেবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে, তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীলনকশা যদি কেউ করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে।

তিনি আরও বলেন, অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশ আর আগের বাংলাদেশকে এক কাতারে দেখবেন না। বিগত ষোলো-সতেরো বছরে বাস্তববাদী রাজনীতি করার কোনও অভিজ্ঞতা আপনাদের নেই। ২০ বছর আগে যে অপসংস্কৃতির নোংরা রাজনৈতিক কালচার ছিলো, মনে করবেন না এখনও সেভাবে রাজনীতি করে পার পেয়ে যাবেন।

সারজিস আলমের এ বক্তব্য নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের প্রাক্কালে তার এমন কঠোর ভাষণ পঞ্চগড়-১ আসনের নির্বাচনী পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নিজের যোগ্যতায় চাকরি নেবো: ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী
রক্ত দিয়ে হলেও ভোট চুরি ঠেকাবেন: সারজিস
ঢাকা-৮-কে ‘মদিনার সমাজ’ গড়ার প্রতিশ্রুতি নাসীরুদ্দিন পাটওয়ারীর
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ
গাজীপুরে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া
জন্মহার বাড়াতে ‘তরুণী আমদানি’র প্রস্তাব
নির্বাচন উপলক্ষে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়
বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার
নির্বাচনী পরিবেশ আশাব্যঞ্জক: ইইউ প্রধান পর্যবেক্ষক
রুমিনের পাশে জাতীয় পার্টি, ভোট ঘিরে বাড়ছে উত্তাপ
নৈতিক শিক্ষা জোরদারে ১৩ হাজার ধর্মীয় গ্রন্থ দিলেন ধর্ম উপদেষ্টা
ত্রয়োদশ সংসদ নির্বাচন: তারকারা কে কোন আসনে ভোট দেবেন
বিশ্বকাপ অভিষেকে ইতালির বড় হার
নাইজারের ড্রোন হামলায় ১৭ বেসামরিক নাগরিক নিহত: এইচআরডব্লিউ
‘ভুয়া তথ্যের’ ভিত্তিতে নাহিদের প্রার্থিতা স্থগিতের রিট
শর্ত মেনে নিয়েছে আইসিসি, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
আজ সকাল থেকে মিছিল-সভা নিষিদ্ধ
নির্ধারিত সময়েই পে-স্কেল বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফের বাংলাদেশ উপহার দেবো
প্রায় সব উপদেষ্টা সম্পদের হিসাব জমা দিয়েছেন, শিগগিরই প্রকাশ
সব প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলের নির্দেশ