Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৭ মে ২০২৬

‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী

‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতির খবর প্রকাশের পর তাকে উদ্দেশ করে ব্যতিক্রমী বার্তা দিয়েছেন নাসীরুদ্দিন পাটওয়ারী।

বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস বর্তমানে শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তার একটি ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 

Fight the odds and comeback comrade.

রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। কারণ, নাসীরুদ্দিন পাটওয়ারী একসময় মির্জা আব্বাস-এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন ঢাকা-৮ আসনে।

আরও পড়ুন <<>> শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই 

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেয়া হয়। পরে সেখান থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয় এবং বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস-এর বরাতে শায়রুল কবির খান জানান, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু স্বাভাবিক থাকলে ঈদুল আজহার আগেই দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
ধামইরহাটে ইউপি সদস্যসহ দুই দালাল আটক
অভিযান সমাপ্তি ঘোষণা করে ফের হুমকি ট্রাম্পের
বাগাতিপাড়ায় রেললাইনে ভাঙন, ১০ কিমি গতিতে চলছে ট্রেন
নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা
টানা ফাইনালে পিএসজি, স্বপ্ন ভঙ বায়ার্নের
জুনের মধ্যে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী
জনবল নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স
পশ্চিমবঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ সহকারীকে গুলি করে হত্যা
জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ