Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৬:৫৫, ৭ মে ২০২৬

৬ জুন থেকে শুরু চূড়ান্ত প্রত্যাহার

জুনের মধ্যে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী

জুনের মধ্যে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

আগামী জুন মাসের মধ্যেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া হবে। পরে পর্যায়ক্রমে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও সেনা প্রত্যাহার করা হবে। জুন মাসের মধ্যেই মাঠ পর্যায় থেকে সেনাবাহিনীর উপস্থিতি পুরোপুরি গুটিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই তৎকালীন সরকার দেশজুড়ে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছিলো। এরপর অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়ে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করে আসছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের পর মঙ্গলবারই আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত ২১ এপ্রিল আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে কমিটি পুনর্গঠন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেনাবাহিনীর চূড়ান্ত প্রত্যাহারের পাশাপাশি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারাদেশে চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তন এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা