Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বারান্দায় ফলবে চেরি টমেটো, তিন মাসেই ফল 

চেরি টমেটো খাওয়ার ইচ্ছা হলে কেনার দরকার নেই, ফলিয়ে নিন বাড়িতেই। এক চিলতে বারান্দাতেও দিব্যি গাছে ফল ধরবে। কী ভাবে গাছের পরিচর্যা করবেন, জেনে নিন।

বারান্দায় ফলবে চেরি টমেটো, তিন মাসেই ফল 
ছবি: ইন্টারনেট

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রান্নার চ্যানেলে নিশ্চয়ই চেরি টমেটো দেখেছেন। সাধারণ টমেটোর থেকে আকারে ছোট, লাল রঙের এ টমেটো দেখলেই লোভ হয়। সাধারণত এ টমেটো দিয়ে তরকারি রাঁধা হয় না। স্যুপ, স্যালাড, পিৎজ়ার টপিং বা চিকেনের কোনও পদে সাজিয়ে পরিবেশনের জন্যই এর ব্যবহার বেশি। 

দেখে যদি চেরি টমেটো খাওয়ার ইচ্ছা হয়, তা হলে কেনার দরকার নেই, ফলিয়ে নিন বাড়িতেই। এক চিলতে বারান্দাতেও দিব্যি গাছে ফল ধরবে। শুধু কিছু নিয়ম জেনে রাখতে হবে।

একটু বড় মাপের টব কিনে নিন। ১০-১২ ইঞ্চির হলে ভালো হয়। ছড়ানো টবে গাছ ভালো হবে। এবার আসা যাক মাটির প্রসঙ্গে। গাছের চারা বা বীজ কেনার সময়েই জেনে নিতে হবে কী ধরনের মাটিতে এ গাছ ভালো ফলবে। তা ছাড়া কোকোপিটও ব্যবহার করতে পারেন। 

গাছ বেড়ে ওঠার জন্য মাটি যেমন মাধ্যম, তেমনই কোকোপিট। নারকেলের ছোবড়া থেকে এটি তৈরি করা হয়। এতে থাকে নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জ়িঙ্ক। যার মধ্যে বেশ কয়েকটি গাছ বেড়ে ওঠার জন্য জরুরি। মাটির চেয়ে বেশ হালকা কোকোপিট। গাছ বসানোর আগে মাটি প্রস্তুত করতে হয়। সে সময়ে এ উপাদানটি মাটির সঙ্গে মিশিয়ে নেয়া হয়। কোকোপিট ব্যবহারে গাছের মাটি আলগা থাকে। ফলে পানি-বাতাস ভালোভাবে মাটিতে প্রবেশ করতে পারে।

চেরি টমেটো গাছের জন্য কিন্তু পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন। যদি মাস তিনেকের মধ্যে গাছে ফল দেখতে চান, তাহলে প্রতিদিন নিয়ম করে তিন থেকে চার ঘণ্টা গাছসমেত টবটিকে রোদে রাখতে হবে। সে সঙ্গেই পানি দিতে হবে নিয়ম করে। তবে খুব বেশি পানি দেবেন না, তাতে গাছের গোড়া পচে যেতে পারে। এমনভাবে পানি দিতে হবে, যাতে গাছের গোড়ায় পানি না জমে।

গাছের বেড়ে ওঠার জন্য খাবার লাগে। টবের বা গাছের গোড়ার মাটি মাঝেমধ্যে আলগা করে দিলে আলো-বাতাস চলাচল ভালো হয়। প্রয়োজন মতো সার দেয়ার দরকার পড়ে। জৈব সারই এ ক্ষেত্রে ভালো। পচে যাওয়া ফল বা সব্জি ফেলে না দিয়ে জমিয়ে রাখতে পারেন সার হিসেবে ব্যবহার করার জন্য। প্রতিদিন বাড়িতে যে আনাজপাতি খাওয়া হয়, তার খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখুন। গাছ থেকে শুকনো, ঝরে পড়া পাতাও সারের কাজে লাগানো যাবে।

ঠিকমতো পরিচর্যা করতে পারলে বীজ বোনার পর ৫ থেকে ৬ সপ্তাহের মধ্যে গাছে ফুল ধরবে। তিন মাসের মধ্যে ফল হবে। চেরি টমেটো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার, ফ্যাট, ভিটামিন এ, এবং পটাশিয়ামের গুণে ভরপুর। শরীরেরও জন্যও এটি খুব স্বাস্থ্যকর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮