Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ২ জুন ২০২৬

এলাকায় ব্যাপক আলোচনা

বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল

বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজারে উপজেলা বিএনপির এক নেতার জুয়ার আসরে অংশ নেয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত নেতা শাহীনুর মল্লিক জীবন ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দানিয়া বাজারটি ফুলবাড়ীয়া, ত্রিশাল ও ভালুকা উপজেলার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। দীর্ঘদিন ধরে বাজারটির সুনাম থাকলেও গত এক বছরে সেখানে জুয়া, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে বাজারের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সাধারণ মানুষের আনাগোনা কমে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারের দক্ষিণ পাশে প্রায় প্রতিদিন রাতেই জুয়ার আসর বসে। এ আসরকে কেন্দ্র করে ইয়াবা ও মদ বেচাকেনাও হয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। জুয়ার আসর বন্ধে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও কার্যকর ফল পাওয়া যায়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে কয়েকজনকে তাস খেলার আসরে বসে থাকতে দেখা যায়। সেখানে পত্রিকার ওপর টাকা রাখা অবস্থায় দেখা যায় এবং উপস্থিতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনুর মল্লিক জীবনও রয়েছেন বলে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে শাহীনুর মল্লিক জীবন বলেন, তার বাড়িতে মাঝে মধ্যে তাস খেলা হয়। তবে খেলায় অর্থ লেনদেন হওয়া ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিটি তিনি এখনও দেখেননি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে, ছবি ভাইরাল হওয়ার পর স্থানীয়দের মধ্যে জুয়ার আসর ও অভিযোগ ওঠা অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।

সবার দেশ/এফও 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান