Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ২৭ এপ্রিল ২০২৬

জামায়াত এমপির ওপর হামলায় জড়িত বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

জামায়াত এমপির ওপর হামলায় জড়িত বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বিএনপি ও ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রোববার (২৬ এপ্রিল) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়, সন্ত্রাস, সহিংসতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

একই ঘটনায় জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদও কঠোর অবস্থান নিয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদকে পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সম্প্রতি নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন্দ্র থেকে এ দ্রুত ব্যবস্থা নেয়া হলো। বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনও পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনও ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রদর্শনের লক্ষ্যেই এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ব্যাংকের পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা
শেয়ারমার্কেটে বড় উত্থান, ডিএসইতে লেনদেন ছাড়ালো ১২শ কোটি টাকা
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলই জাতীয় ঐক্যের প্রথম শর্ত: নাহিদ
জুলাইয়ে ‘শত শত পুলিশ নিহত’—ফজলুরের দাবি অসত্য
কার সঙ্গে চুমুর দৃশ্য সবচেয়ে উপভোগ করেছেন জেনিফার?
আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয়
ইরানের হামলায় মার্কিন প্যাট্রিয়ট রাডার ধ্বংসের দাবি, ভিডিও প্রকাশ
এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
কিয়ারা নন, শাকিবের নায়িকা পাকিস্তানি অভিনেত্রী
ঐক্যবদ্ধ বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্র করার সাহস পাবে না: সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী
মেধাবীরাই আগামীর দেশ-জাতির নেতৃত্ব দেবে: ডা. তাহের
জেন-জি প্রজন্ম আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী
একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উন্মোচন করল ইরান
শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি
তারানা হালিমের বাসায় পুলিশের অভিযান
ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় যুবলীগের হামলা, মোটরসাইকেলে আগুন
চিকিৎসার অভাবে প্রাণ গেলো গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
সোনার ভরি দুই লাখ টাকার নিচে
সাগরে ফেলে দেয়া হয় সাতজনকে, পালিয়ে ফিরলেন ২৮
নড়াইলে হিন্দুদের বাড়িতে হামলার ভিডিও পুরোনো ও এআই-নির্মিত: পুলিশ
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা মিয়ানমারের