Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৮, ২৪ এপ্রিল ২০২৬

চাঁদা না দেয়ায় হামলার অভিযোগ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা বিএনপি নেতার
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার মধ্যেই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে এক নারী শিক্ষিকাকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত হোসেনের বিরুদ্ধে, যিনি জয়নগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজটি পরীক্ষাকেন্দ্র থাকায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ছিলো এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিলো।

প্রত্যক্ষদর্শী, শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয়, বিশেষ করে আগের প্রশাসনের সময়কার আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিযোগ অনুযায়ী, প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর হামলা চালানো হয়। পরে আরও কয়েকজন নেতাকর্মী এসে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালান এবং অফিস কক্ষে ভাঙচুর করেন।

এ ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্তত পাঁচজন আহত হন। আহতদের কয়েকজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রভাষক আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা কলেজে এসে হিসাব চাওয়ার আড়ালে চাঁদা দাবি করছিলেন। তিনি বলেন, অধ্যক্ষের পক্ষে অবস্থান নেয়ায় তাকেও হামলার শিকার হতে হয়েছে।

অন্যদিকে, স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ভিন্ন দাবি করে বলেন, তারা আগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির হিসাব চাইতে গেলে উল্টো তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তার দাবি, প্রথমে শিক্ষক আলেয়া খাতুন হীরা তাদের ওপর হামলা করেন, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি তা প্রত্যাখ্যান করায় এ বিরোধের সৃষ্টি হয়েছে বলে জানান।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় আগে থেকেই পুলিশ মোতায়েন ছিলো। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিছু ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২০৩০ সালে শীর্ষ ৩০ অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের
সাবেক সিইসি হাবিবুল আউয়াল হত্যা মামলায় গ্রেফতার
১০ এয়ারবাস কিনছে বিমান, ৭ অক্টোবর চুক্তি
ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ
এক বছরে বদলে যাবে শেয়ারমার্কেটের চেহারা: অর্থমন্ত্রী
প্রীতম-শাহতাজের চার বছরের সংসারে বিচ্ছেদ
ছাত্রদলের হামলায় রাবির ৪ সাংবাদিক গুরুতর আহত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের হামলা, গাড়ি ভাঙচুর
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ
৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো বিলবোর্ড
রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
ভারতে পিটিয়ে ও পুড়িয়ে দুই মুসলিম যুবক হত্যা
জামায়াতকে ‘গুপ্ত’ বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন: গোলাম পরওয়ার