Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১১ এপ্রিল ২০২৬

চাঁদাবাজির অভিযোগে দ্রুত পদক্ষেপ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ডা. কামরুল ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন ডা. কামরুল ইসলাম
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হাসপাতালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন মানবিক চিকিৎসক ডা. কামরুল ইসলাম।

শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গতকাল রাজনৈতিক পরিচয় দিয়ে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির চাঁদাবাজি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে দ্রুত রাজনৈতিক পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।

ডা. কামরুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর থেকে মঈন উদ্দিন নিজেকে যুবদলের কর্মী ও কমিশনার প্রার্থী পরিচয় দিয়ে তার পরিচালিত হাসপাতালে বিভিন্ন সরবরাহ কাজ নেয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন।

তিনি বলেন, সরবরাহ কাজের নামে তিনি অত্যন্ত বেশি দামে চার্জ নির্ধারণ করে রোগীদের কাছ থেকে অর্থ আদায় শুরু করেন। হাসপাতালের স্বচ্ছতা ও নিয়মনীতি বজায় রাখতে এ অনিয়ম বন্ধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আমাকে হুমকি দিতে থাকেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে মঈন উদ্দিন হাসপাতালে এসে লোকজন জড়ো করে মব তৈরি করেন এবং কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এর আগেও গত ২৯ মার্চ তিনি হাসপাতালে এসে কর্মচারীদের হুমকি দেন এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। এ ঘটনার পর ৩০ মার্চ শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ডা. কামরুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতাল গত ১৭ বছরে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করেছে। এছাড়া হাসপাতালের রোগী ও কর্মীদের জন্য প্রতিদিন তিন বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থাও রয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় যুবদল ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হয়। পরে রাতেই কেন্দ্রীয় যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ প্রসঙ্গে ডা. কামরুল ইসলাম বলেন, আমার মনে হয়, আল্লাহপাক সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের আমার কাছে পাঠিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন শিরীন শারমিন চৌধুরী
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই
যুদ্ধে হেরে আলোচনার টেবিলে আবদার যুক্তরাষ্ট্রের—অভিযোগ ইরানের
‘ইসলামাবাদ টকস’ ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের: ইরান
‘মব কালচার’ ঠেকাতে সরকার ব্যর্থ: এনসিপি
ইরান-যুক্তরাষ্ট আলোচনা ব্যর্থ, ফিরে যাচ্ছেন ভ্যান্স
শিরোপার পথ মজবুত করলো বার্সেলোনা
কুকুর-কুমির কাণ্ডে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী
সাত বড় ইস্যুতে নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ
তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির
বেনাপোল কাস্টমসে ৪ সিঅ্যান্ডএফ লাইসেন্স স্থগিত
যশোরে চৈত্রের সকালে অস্বাভাবিক ঘন কুয়াশা
যশোরে দুই কিশোরকে অপহরণ ও মুক্তিপণ দাবি
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে জেডি ভ্যান্স
‘কবি চিতাবাঘ’ দেখতে মহিলা সমিতিতে সপরিবারে প্রধানমন্ত্রী