Sobar Desh | সবার দেশ আবু ইউসুফ


প্রকাশিত: ০২:৩২, ১০ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:৩৩, ১০ অক্টোবর ২০২৫

কবিতা

মা মনির জন্মদিনে

মা মনির জন্মদিনে
ছবি: সবার দেশ

মা মনির জন্মদিনে
 

তুই যে আমার পুতুল সোনা সেই ছোট্ট মেয়ে,
তোকে নিয়েই স্বপ্ন মোদের ঝরতো দু’চোখ বেয়ে।
যত্নে তোকে আদর দিয়ে যতই সাজাতাম,
ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম!

আজকে মা তোর জন্মদিনে আনন্দে মন ভারী,
দিনে দিনে হচ্ছিস বড়ো যাবি মোদের ছাড়ি।
তোর কি মনে আছে সোনা উঠতি যখন কেঁদে, 
হাজির হতাম দু'জন মিলে সপ্ত ব্যঞ্জন রেঁধে। 

নিশি রাতে উঠতি জেগে আমরা যখন ঘুমে,
কাঁধে নিয়ে বাইরে হেঁটে ভরিয়ে দিতাম চুমে।
যখন তখন দিন কি রাতে ধরতি কত বায়না,
সুখ পাখি আর রাজকন্যা কঙ্কাবতীর আয়না।

অর্থ কষ্ট বুকে চেপে মুখে রেখে হাসি,
তোর যতসব দাবীকে মা বড্ড ভালোবাসি। 
অফিস থেকে ফিরলে বাসায় পরতিস বুকে ঝেপে,
আছে কি আর নিক্তি কোন সুখ দেখে তার মেপে?

মা মনি তুই লক্ষীসোনা, সবুজ বরণ টিয়া,
হলুদ বরণ ময়না, তুই যে মোদের রঙ্গীন হিয়া।
রাজকন্যা তুই, রাজা আমি নইতো কোন কালে,
শেষ ঘুমেরই সজ্জা যেন পাই তোর আঁচলে। 

১০-১০-২০২১
আহমেদ নগর, ঢাকা।

আরও পড়ুন: সময়ে চেনা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস