Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৬, ২২ মার্চ ২০২৬

দক্ষিণে ইরানে—উত্তরে হিজবুল্লাহর দ্বিমুখী আক্রমনে চাপে ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনায় একটি ভবন ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দেশটির জরুরি সেবা বিভাগের বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী শিশুও রয়েছে।

শনিবার (২১ মার্চ) সংঘটিত এ হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা শুরু করে। ক্ষতিগ্রস্ত এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জরুরি চিকিৎসা সহায়তা কার্যক্রম জোরদার করা হয়।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর প্রচারিত ফুটেজে দেখা যায়, আকাশ থেকে দ্রুতগতিতে একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসে এবং মুহূর্তের মধ্যে তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের স্থাপনাগুলো কেঁপে ওঠে এবং একটি ভবন ধসে পড়ে।

এদিকে, একই সময়ে উত্তর ইসরায়েলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির বেসরকারি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, মা’লোত-তারশিহা এলাকায় রকেট হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ওই অঞ্চলে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এতে করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।

বিশ্লেষকদের মতে, দক্ষিণে ইরানের সরাসরি হামলা এবং উত্তরে হিজবুল্লাহর রকেট আঘাত—এ দ্বিমুখী চাপ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। পরিস্থিতি আরও অবনতি হলে বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নেয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গ্যাস সংকটে থমকে ভারত, কাজ ফেলে গ্রামে ফিরছেন পোশাকশ্রমিকরা
প্রতিরক্ষা ভেদ করে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮০
কুমিল্লায় মর্মান্তিক ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ১২
রাশিয়াজুড়ে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত ২০
ঈদের ঢাকায় বাস সংকট, রিকশা-সিএনজির চড়া ভাড়ায় বিপাকে যাত্রী
নিজের গড়া ‘যুদ্ধ-ফাঁদে’ আটকা পড়েছেন ট্রাম্প!
রমজানে বাজার ছিলো স্থিতিশীল, স্বস্তিতে ছিলো মানুষ: স্বাস্থ্যমন্ত্রী বকুল
আরও এক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান
গোমতীর মাটি লুটেরাদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা
ঈদের দিনে সুখবর দিলেন অভিনেত্রী নীলা
ভাসমান সেতু উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৫, নিখোঁজ ৫
সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ
চুপ্পুকে অপসারণে ‘নয়-ছয়’ নয়: নাসীরুদ্দিন পাটওয়ারী
প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ঈদের নামাজ শেষে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০
ঈদের আনন্দে মুখর রাজধানী, ঢাকায় বর্ণাঢ্য আনন্দ মিছিল
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র