Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৮, ১২ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৩০, ১২ মার্চ ২০২৬

রাষ্ট্রপতির ভাষণের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ

‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ স্লোগান দিয়ে ওয়াকআউট  বিরোধীদলের

‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ স্লোগান দিয়ে ওয়াকআউট  বিরোধীদলের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা অভিনব প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশন শুরু হওয়ার কিছুক্ষণ পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদে প্রবেশ করলে ঘটনাটি ঘটে। রাষ্ট্রপতির প্রবেশের ঘোষণা দেয়া মাত্রই সংসদনেতাসহ সরকারি দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। তবে এ সময় বিরোধী দলীয় সদস্যরা নিজেদের আসনে বসে থেকেই প্রতিবাদ জানান।

এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যদের হাতে ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ লেখা লাল রঙের কার্ড দেখা যায়। তারা দাঁড়িয়ে কার্ড প্রদর্শন করে তাদের অবস্থান তুলে ধরেন।

রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশের সময় বিউগলে জাতীয় সংগীত বাজতে শুরু করলে অধিকাংশ সদস্য দাঁড়িয়ে পড়লেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের একটি অংশ তখনও চেয়ারে বসে ছিলেন। বিষয়টি লক্ষ্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কর্মকর্তারা তাদের দাঁড়ানোর জন্য ইঙ্গিত করেন। এরপর কেউ কেউ দাঁড়ালেও কয়েকজন সদস্য বসে থাকেন।

পরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার সাংবিধানিক ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সদস্যরা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করেন।

এর আগে পরিস্থিতি শান্ত করতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলীয় সদস্যদের চুপ থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণ দেয়া সংবিধান অনুযায়ী একটি বাধ্যতামূলক প্রক্রিয়া এবং সংসদের দীর্ঘদিনের রেওয়াজ। তাই তিনি সবাইকে সংসদের শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান।

তবে স্পিকারের আহ্বান সত্ত্বেও বিরোধী দলীয় সদস্যরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন এবং শেষ পর্যন্ত ওয়াকআউটের মাধ্যমে সংসদ কক্ষ ত্যাগ করেন। এ ঘটনায় সংসদের প্রথম দিনেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি চলবে না’ স্লোগান দিয়ে ওয়াকআউট বিরোধীদলের
তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
স্পিকার মেজর (অব.) হাফিজ, ডেপুটি কায়সার কামাল
সংসদের প্রথম বৈঠকের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
অধিবেশন শুরুর আগেই উত্তপ্ত সংসদ রাজনীতি
দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে জামায়াত
তিন শর্তে যুদ্ধ থামাতে প্রস্তুত ইরান
কারচুপির অভিযোগে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
জুলাইযোদ্ধার বিরুদ্ধে মামলা হলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কি হবে
নাফিজকে বহনকারী রিকশাচালক সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত
নতুন যাত্রায় ত্রয়োদশ সংসদ অধিবেশন আজ
দায়িত্বের বাইরে মন্তব্য না করার আহ্বান প্রধানমন্ত্রীর
মোজতবা খামেনির নিয়োগে উত্তর কোরিয়ার সমর্থন
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলে এনসিপির নিন্দা
ইরানের ‌‘৮০ মাথার’ ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ইসরায়েল