Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৪, ২৪ অক্টোবর ২০২৫

স্বজনদের মুখে স্বস্তির হাসি

মানবপাচারের শিকার ৩০৯ বাংলাদেশির লিবিয়া থেকে ফেরা

মানবপাচারের শিকার ৩০৯ বাংলাদেশির লিবিয়া থেকে ফেরা
ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও আশপাশের অঞ্চল থেকে অবৈধভাবে অবস্থানরত ৩০৯ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মানবপাচারের ভয়াবহ অভিজ্ঞতা পেরিয়ে এ বাংলাদেশিদের দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনালের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তারা ঢাকায় পৌঁছান। সকাল ১০টা ৩০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

সরকারি সূত্রে জানা গেছে, ফিরে আসা অধিকাংশ নাগরিক মানবপাচারকারীদের প্রতারণার শিকার হয়েছিলেন। ইউরোপে সমুদ্রপথে পৌঁছে দেওয়ার প্রলোভনে পড়ে তারা লিবিয়ায় গিয়েছিলেন। কিন্তু বাস্তবে সেখানে তারা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েন। অনেকে অপহরণ, জিম্মি ও শারীরিক নির্যাতনের শিকার হন। কেউ কেউ মাসের পর মাস অবরুদ্ধ অবস্থায় দিন কাটিয়েছেন স্থানীয় মিলিশিয়া ও পাচারচক্রের হাতে।

প্রত্যাবাসনের পর আইওএম তাদেরকে খাদ্যসামগ্রী, পোশাক ও প্রাথমিক চিকিৎসা সহায়তা দিয়েছে। পাশাপাশি মনোসামাজিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিরে আসা নাগরিকদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য উৎসাহিত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে অন্যরা মানবপাচারের ফাঁদে না পড়েন। সচেতনতা বাড়াতে এ বাস্তব অভিজ্ঞতাগুলো সরকার তথ্যচিত্র ও প্রচারণা কার্যক্রমে ব্যবহার করবে বলে জানা গেছে।

লিবিয়ায় এখনও বহু বাংলাদেশি আটক বা বিপদে রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম যৌথভাবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবপাচার প্রতিরোধে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সরকার ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং বিপদগ্রস্ত অভিবাসীদের মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

দেশে ফিরে আসা এক তরুণ বলেন, 

আমাদের বলা হয়েছিলো ইউরোপ নিয়ে যাবে, কিন্তু নিয়ে গেছে মৃত্যুর মুখে। আমরা ভাগ্যবান যে বেঁচে ফিরেছি।

লিবিয়া থেকে এসব বাংলাদেশির দেশে ফেরাকে মানবিক সাফল্য হিসেবে দেখছে সরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মানবপাচার প্রতিরোধে আরও কঠোর নজরদারি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হবে।

সূত্র: বাসস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা