Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৩, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ০১:১৪, ১৯ জুলাই ২০২৬

দাফনের সিদ্ধান্ত নেন মেজর মোজাফফর

পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ

পাহাড় থেকে শহীদ জিয়ার লাশ ফেলার নির্দেশ
ছবি: সংগৃহীত

১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার লাশ পাহাড় থেকে ফেলে দেয়ার নির্দেশ দেয়া হলেও শেষ পর্যন্ত সে নির্দেশ বাস্তবায়ন করেননি মেজর মোজাফফর। বরং তিনি গোপনে জানাজা শেষে জিয়াসহ তিনজন সামরিক কর্মকর্তাকে একসঙ্গে দাফন করেন। ১৯৯৪ সালে প্রকাশিত অনুসন্ধানী ধারাবাহিকের তৃতীয় কিস্তিতে উঠে এসেছে এমন দাবি।

প্রতিবেদন অনুযায়ী, ৩০ মে সকাল পর্যন্ত চট্টগ্রাম সার্কিট হাউসে নিহতদের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিলো। এ সময় কর্নেল মতিউর মেজর মোজাফফরকে রাঙামাটার কোনও পাহাড় থেকে প্রেসিডেন্ট জিয়ার লাশ ফেলে দেয়ার নির্দেশ দেন। যুক্তি হিসেবে বলা হয়, দাফন করা হলে তিনি জাতীয় বীর হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন।

নির্দেশ পাওয়ার পর মেজর মোজাফফর সার্কিট হাউসে গিয়ে প্রেসিডেন্ট জিয়াসহ নিহতদের লাশ সংগ্রহ করেন। বিছানার চাদর ও সেনাবাহিনীর গ্রাউন্ডশিটে লাশগুলো মুড়িয়ে একটি পিকআপে তোলা হয়। এরপর বহরটি রাঙ্গুনিয়ার দিকে রওনা দেয়।

প্রতিবেদনে বলা হয়, পথিমধ্যে অতীতের কয়েকটি ঘটনার কথা স্মরণ করেন মেজর মোজাফফর। ১৯৭৬ সালে কর্নেল ফারুক-রশীদের বিদ্রোহ পরিস্থিতি এবং ১৯৭৭ সালের অভ্যুত্থানচেষ্টার সময় তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সে স্মৃতিই তার সিদ্ধান্তে প্রভাব ফেলে।

শেষ পর্যন্ত কর্নেল মতিউরের নির্দেশ অমান্য করে কাপ্তাই সড়কের পাথরঘাটা এলাকায় একটি স্থান নির্বাচন করেন তিনি। স্থানীয় এক মাদ্রাসার ইমামকে ডেকে এনে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনীর হামলায় তিন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং তাদের দাফন করা হবে।

এরপর জানাজা শেষে একটি বড় কবরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন হাফিজের লাশ একসঙ্গে দাফন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, এসব তথ্য ১৯৯৪ সালে প্রকাশিত অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনের বর্ণনার ওপর ভিত্তি করে প্রকাশিত। এগুলো ঐতিহাসিক বর্ণনা ও সংশ্লিষ্ট সূত্রের দাবি; স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত
সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়া-খালেদাকে নিয়ে ৩ বই রাখার নির্দেশ
ইনানীতে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০
মিষ্টির আসনে এমপি হতে চান বিএনপির ৭০ নেত্রী
লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস আজ
পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন