Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৬, ২৪ মার্চ ২০২৫

সমুদ্রপথে ফেরি চলাচল! বাংলাদেশে এ প্রথম

সমুদ্রপথে ফেরি চলাচল! বাংলাদেশে এ প্রথম
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ মার্চ) সকাল ৯টায় চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল উদ্বোধন করা হয়। এর ফলে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো এবং চট্টগ্রামের সঙ্গে সন্দ্বীপের যোগাযোগ আরও সহজ ও দ্রুততর হলো।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাটে এ ফেরি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত এ ফেরি চলবে। সমুদ্রপথে এ ফেরি চলাচল সেবার মাধ্যমে সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ আরও উন্নত হবে। একত পূর্বের তুলনায় সন্দ্বীপে যাতায়াতের সময় অনেকটাই কমে আসবে।

এ ফেরি সার্ভিস চালুর ফলে যাতায়াত সহজ ও সময় সাশ্রয়ী হবে, সন্দ্বীপের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান উন্নত হবে এবং চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এ ফেরি চলাচলের ফলে সন্দ্বীপের অর্থনীতি আরও চাঙা হবে এবং পর্যটন সম্ভাবনাও উন্মোচিত হবে।

ফেরি সার্ভিসের বিস্তারিত সময়সূচি ও টিকেট সংক্রান্ত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা