Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী

আত্মত্যাগের মর্যাদা দিয়ে মানুষের ভাগ্য বদলাতে চাই

আত্মত্যাগের মর্যাদা দিয়ে মানুষের ভাগ্য বদলাতে চাই
ছবি: সংগৃহীত

শনিবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ এক যুগের বেশি সময়ের সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এখন সেই আত্মত্যাগের মর্যাদা দিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের প্রধান লক্ষ্য।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্য দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে। বহু মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ আবারও গণতন্ত্র চর্চার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে যে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, তা কোনো আকস্মিক ঘটনা নয়; বরং এটি দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফল। এক যুগের বেশি সময় ধরে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে পেতে লড়াই করেছে।

তিনি আরও বলেন, আজ দেশের মানুষ বুকভরা আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। জনগণ যে আস্থা রাজনৈতিক নেতৃত্বের ওপর রেখেছে, সেই আস্থার প্রতিদান দিতে হবে কাজের মাধ্যমে। মানুষের জীবনমান উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই হবে আগামী দিনের প্রধান অঙ্গীকার।

উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ও তৌহিদি জনতাকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহর নামে শপথ নিয়ে সবাইকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। আগামী দিনের সব পরিকল্পনা ও কর্মসূচি কেবল মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই পরিচালিত হওয়া উচিত।

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর নায়েবে আমির শফিক সাহেবসহ  আয়োজকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

ইফতার মাহফিলে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

এনসিপি নেত্রী মিতু গুরুতর অসুস্থ, দোয়া চাইলেন স্বামী
বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে খণ্ডিত লাশে রহস্য, মিললো দেহহীন মস্তক
রাতের আঁধারে জঙ্গি ছাত্রলীগের পোস্টার, কঠোর হুঁশিয়ারি ডাকসুর
খামেনি বেঁচে আছেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন
ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহতের দাবি
খামেনির লাশ পাওয়া গেছে—দাবি ইসরায়েলি কর্মকর্তার
খামেনি নেই ইঙ্গিত দিয়ে ইরানিদের বিক্ষোভের ডাক নেতানিয়াহুর
নিরাপত্তা শঙ্কায় কুয়েতে সব মসজিদে তারাবি স্থগিত
ইয়ামালের হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিলো বার্সেলোনা
তেহরানে হামলায় খামেনির প্রাসাদ ধ্বংসের দাবি
স্টুডেন্ট ভিসায় পাঠিয়ে সর্বনাশ: মালয়েশিয়ায় প্রবাসীর মৃত্যু
নোয়াখালীতে নিখোঁজের ২ দিন পর মিললো শিশুর লাশ
ইরানি হামলার ভয়ে লাখ লাখ ইসরায়েলি বাঙ্কারে
হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান
মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করবে না বিএনপি: প্রতিমন্ত্রী অমিত
গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
আ.লীগের সাবেক এমপির কোলকাতায় মৃত্যু
পাটওয়ারীকে দুষ্টুমি না করার পরামর্শ মির্জা আব্বাসের