Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৫, ৯ জুন ২০২৫

আপডেট: ২২:৪৬, ৯ জুন ২০২৫

চার দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে যুক্তরাজ্যের পথে প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, লন্ডনে অবস্থানকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

এছাড়া যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সহযোগিতা ও সমর্থনের বিষয়টি বিশেষভাবে আলোচনায় স্থান পাবে বলে জানা গেছে।

এ ছাড়া লন্ডনে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নীতি-গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে আয়োজিত এক সংলাপে অংশ নেবেন এবং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নিয়ে বক্তব্য দেবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, সফরকালে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফেরত আনার বিষয়টি যুক্তরাজ্য সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার একটি কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে আগামী ১৪ জুন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার