Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:০০, ১২ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার দফতর

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানার খবর ‘সম্পূর্ণ গুজব’

শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানার খবর ‘সম্পূর্ণ গুজব’
ছবি: সংগৃহীত

আরও শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে—এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো খবরকে ‘সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন গুজব’ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বিবৃতিতে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) থেকে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে—বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনও সদস্যের বিরুদ্ধে নতুন করে পরোয়ানা জারির পরিকল্পনা নেই।

এর আগে একই দিন বিকেলে সেনা সদর এক ব্রিফিংয়ে জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার পর ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেয়া হয়েছে। সে প্রেক্ষাপটেই রাতে প্রেস সচিবের এ ব্যাখ্যা আসে।

শফিকুল আলম বলেন, 

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারের উদ্দেশ্য হলো সাধারণ জনগণ এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এটি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার অংশ।

তিনি আরও জানান, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ভেঙে দেয়ারও কোনও পরিকল্পনা সরকারের নেই। বরং সংস্থাটির কার্যক্রমকে আধুনিকায়ন ও আন্তসীমান্ত গোয়েন্দা কার্যক্রমের দিকে পুনর্গঠনের বিষয়টি বিবেচনায় নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় গুম ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা দুটি মামলায় গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা।

শনিবার সেনা সদরের সংবাদ সম্মেলনে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, 

বাংলাদেশ সেনাবাহিনী বিচারের পক্ষে, ইনসাফ নিয়ে কোনও আপস করা হবে না।

সরকার ও সেনা সদর—দুই পক্ষের অবস্থান স্পষ্ট হওয়ার পর বিশ্লেষকরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ‘শতাধিক পরোয়ানা’র খবরটি দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে টার্গেট করে চালানো সমন্বিত অপপ্রচার অভিযানের অংশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা