Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২২ অক্টোবর ২০২৫

আজ বিকেলে এনসিপি, সন্ধ্যায় জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আজ বিকেলে এনসিপি, সন্ধ্যায় জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

চলমান রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতায় আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বিকেল সোয়া ৫টায় এনসিপি প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে এই দুটি বৈঠক অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

প্রেস উইং আরও জানিয়েছে, সংলাপের এ ধাপের লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসন এবং একটি জাতীয় ঐকমত্যের পথ খোঁজা।

এর আগে মঙ্গলবার যমুনায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস উইং থেকে জানানো হয়েছিলো, বুধবার জামায়াতের সঙ্গে আলোচনার আয়োজন করা হবে। পরে সর্বশেষ সময়সূচি অনুযায়ী আজ বিকেলে প্রথমে এনসিপি এবং পরে জামায়াতের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য