Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:২৫, ১৪ অক্টোবর ২০২৫

১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক জানাতে নির্দেশ ইসির

শাপলা প্রতীক হারাচ্ছে এনসিপি!

শাপলা প্রতীক হারাচ্ছে এনসিপি!
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আর শাপলা প্রতীকে রাজনীতি করতে পারবে না— এমন সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটিকে ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক বেছে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প প্রতীক না দিলে ইসি নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, 

জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই। ১৯ অক্টোবরের মধ্যে তাদের বিকল্প প্রতীকের প্রস্তাব দিতে হবে। তারা যদি তা না করে, ইসি নিজেই একটি প্রতীক নির্ধারণ করে নিবন্ধন সম্পন্ন করবে।

ইসি সচিব আরও বলেন, 

কমিশনের মতে, শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত করা উচিত নয়। এখন দলটি যদি শাপলা ছাড়া নিবন্ধন নিতে রাজি না হয়, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।

এনসিপি কয়েক মাস ধরেই শাপলা প্রতীকের দাবি জানিয়ে আসছে। দলটির দাবি, স্বাধীনতার পর শাপলা এক ঐতিহাসিক প্রতীক, যা তারা ব্যবহার করতে চায় জাতীয় নির্বাচনে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, শাপলা প্রতীকটি ইতোমধ্যে সংরক্ষিত এবং আইনগতভাবে অন্য কোনও দলের কাছে হস্তান্তরযোগ্য নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসির এ সিদ্ধান্ত এনসিপির রাজনৈতিক প্রচারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ দলটির সাংগঠনিক প্রচার ও পোস্টারে দীর্ঘদিন ধরে শাপলার প্রতীক ব্যবহৃত হয়ে আসছে।

এখন প্রশ্ন, এনসিপি কি নতুন প্রতীক বেছে নিয়ে সামনে এগোবে, নাকি শাপলার দাবি নিয়ে আইনি লড়াইয়ে নামবে— সেটিই দেখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত