Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩০, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৩১, ১৮ অক্টোবর ২০২৫

‘বাস্তবায়ন আদেশ না দেখা পর্যন্ত সই নয়’ — জুলাই সনদ নিয়ে এনসিপির কঠোর অবস্থান

‘বাস্তবায়ন আদেশ না দেখা পর্যন্ত সই নয়’ — জুলাই সনদ নিয়ে এনসিপির কঠোর অবস্থান
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর না করার আনুষ্ঠানিক কারণ জানালো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্ট জানিয়েছে— সনদের বাস্তবায়ন আদেশ ও পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা না দেখা পর্যন্ত তারা এতে স্বাক্ষর করবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন,

এনসিপি মনে করে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সমঝোতার দলিল নয়—এটি রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি ভেঙে গণতান্ত্রিক রূপান্তরের নকশা। তাই এর সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকা অপরিহার্য।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সঙ্গে এক বছর কাজ করলেও সনদের অঙ্গীকারনামায় বাস্তবায়ন পদ্ধতির কোনো উল্লেখ নেই। এটি জনগণের সঙ্গে প্রতারণার শামিল। অতীতের রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতার কারণেই এনসিপি এবার ‘অতিরিক্ত সতর্ক’ বলে উল্লেখ করেন তিনি।

দলটি তিনটি নির্দিষ্ট শর্ত জানিয়েছে—

  • জুলাই সনদের বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট ও গণভোটের প্রশ্ন আগেই প্রকাশ করতে হবে।
  • প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে সে আদেশ জারি করবেন।
  • গণভোটে জনগণ সনদের পক্ষে রায় দিলে, পরবর্তী সংসদ সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে ‘বাংলাদেশ সংবিধান ২০২৬’ প্রণয়ন করবে, এবং কোনও ভিন্নমত বা নোট অব ডিসেন্ট কার্যকর থাকবে না।

এনসিপির মতে, এ নিশ্চয়তাগুলো ছাড়া জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দুর্বল থেকে যাবে। তাই বাস্তবায়ন আদেশে এসব বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে না।

দলটি আরও জানিয়েছে, অন্যান্য রাজনৈতিক দল যেসব আদর্শিক কারণে সই করেনি—বিশেষত ১৯৭২ সালের সংবিধানের মৌলনীতি রক্ষার যুক্তিতে—তাদের সঙ্গে এনসিপির অবস্থানের মৌলিক পার্থক্য রয়েছে। এনসিপি বলছে, তাদের আপত্তি মূলত প্রক্রিয়াগত ও সাংবিধানিক স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সীমাবদ্ধ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান