Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৪১, ২ ডিসেম্বর ২০২৫

শুধু অধস্তন নয়, দায় নেবে ঊর্ধ্বতনও

গুমের সাজা যাবজ্জীবন, হতে পারে মৃত্যুদণ্ড

গুমের সাজা যাবজ্জীবন, হতে পারে মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো গুম প্রতিরোধ ও বিচারের জন্য বিশেষ আইন কার্যকর হলো। ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ এর গেজেট সোমবার (১ ডিসেম্বর) রাতে প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়। এ আইনে গুম প্রমাণিত হলে সর্বনিম্ন সাজা যাবজ্জীবন এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গুমের ঘটনায় অপরাধীকে ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড দেয়ার বিধানও যুক্ত করা হয়েছে।

অধ্যাদেশে গুমকে জামিন অযোগ্য ও আপস-অযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে গঠিত হবে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’, যেখানে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন ভিত্তি করে সরাসরি বিচার শুরু করা যাবে। অভিযোগ গঠনের পর ১২০ কার্যদিবসের মধ্যেই বিচার শেষ করার নির্দেশও এতে যুক্ত হয়েছে।

গেজেট অনুযায়ী, কাউকে গ্রেফতার বা আটক করার পর সে বিষয়ে অস্বীকার করলে, বা তার অবস্থান গোপন করে আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করলে তা গুম হিসেবে গণ্য হবে। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি যাবজ্জীবন বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার মুখোমুখি হবেন।

গুমের ফলে ভুক্তভোগীর মৃত্যু হলে, বা গুমের পাঁচ বছর পরও জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার সম্ভব না হলে, দায়ীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। এছাড়া প্রমাণ নষ্ট করা, গোপন আটক কেন্দ্র তৈরি বা ব্যবহার করলেও সাত বছরের কারাদণ্ড হতে পারে।

অধ্যাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—অধস্তন সদস্যদের মতো একই শাস্তির আওতায় আসবেন ঊর্ধ্বতন কর্মকর্তা বা কমান্ডাররাও। অর্থাৎ গুমের নির্দেশ, অনুমতি, পৃষ্টপোষকতা বা তদারকিতে ব্যর্থতা প্রমাণিত হলে, ঊর্ধ্বতন কর্মকর্তাও মূল অপরাধীর মতোই দণ্ড পাবেন। এমনকি তিনি সরাসরি অংশ না নিলেও অবহেলা বা নিয়ন্ত্রণ ব্যর্থতার দায়ও তার ওপর বর্তাবে।

পলাতক আসামির অনুপস্থিতিতেও মামলার বিচার সম্পন্ন করা যাবে এবং গুম হওয়া ব্যক্তির সম্পত্তি ব্যবস্থাপনা ও হস্তান্তর বিষয়ে পৃথক ধারা রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে গুমের অভিযোগ আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্র ছিল। বিশেষ করে ক্ষমতাচ্যুত সরকারের পতনের পর গোপন আটককেন্দ্র থেকে নিখোঁজদের ফেরত আসার ঘটনা পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে। এরপর গত ২৯ আগস্ট বাংলাদেশ কোনোরূপ শর্ত ছাড়া আন্তর্জাতিক গুমবিরোধী সনদে যুক্ত হয়। নতুন এ অধ্যাদেশ সে সনদ বাস্তবায়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ আইনের প্রয়োগ ভবিষ্যতে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির কাঠামো কতটা পরিবর্তন করবে—সব নজর এখন সেদিকেই।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ